News Flash

  • Home
  • Uncategorized
  • গাঁজা পাচারে মদত ও দশ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ফন্দি সাসপেন্ড, চুড়াইবাড়ি থানার এসআই শুক্রমণি দেববর্মা
Image

গাঁজা পাচারে মদত ও দশ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ফন্দি সাসপেন্ড, চুড়াইবাড়ি থানার এসআই শুক্রমণি দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ নভেম্বর৷৷ ফের প্রমাণ হল সর্ষের মধ্যেই রয়েছে ভূত৷ বাগমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল দেববর্মাকে অপসারণের

সাব ইনস্পেক্টর শুক্রমণি দেববর্মা৷ ছবি নিজস্ব

রেশ কাটেনি৷ এরই মধ্যে গাঁজাকান্ডে মদত যোগানোর অভিযোগে শুক্রবার রাতে সাসপেন্ড করা হয়েছে চুড়াইবাড়ি থানার এসআই শুক্রমণি দেববর্মাকে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশামুক্ত ত্রিপুরা গড়ার বাস্তব রূপ দিতে গিয়ে একাংশ পুলিশ কর্তা গোপনে নেশা পাচারকারীদের সঙ্গে হাত মেলানোয় গোটা প্রশাসনকে কালিমালিপ্ত হতে হচ্ছে৷

চুড়াইবাড়ি পুলিশ সম্পর্কে স্থানীয় জনগণের নানা অভিযোগ দীর্ঘদিনের৷ অনেক সময় তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও উপযুক্ত প্রমাণের অভাবে সে সব চাপা পড়ে যেত৷ কিন্তু, শুক্রবার সংশ্লিষ্ট থানায় উদ্ধারকৃত ২৫ লক্ষ টাকার লরি বোঝাই গাঁজাকান্ডে ভাগ বসাতে গিয়ে শাস্তির খাঁড়া নেমে এসেছে এসআই শুক্রমণি দেববর্মার ওপর৷

ধর্মনগরের এসডিপিও জ্যোতিষ্মান দাসচৌধুরী জানান, শুক্রবার রাতেই প্রাথমিক তদন্তে গাঁজাকান্ডে শুক্রমণিকে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তাঁকে সাময়িক বরখাস্ত করেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷ তবে বিষয় সম্পর্কে থানার ওসি কাজল রুদ্রপালের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷

গতকাল শুক্রবার দুপুরে চুড়াইবাড়ি থানার এসআই শুক্রমণি দেববর্মা ডব্লিওবি-৫৯-এ-৫৩৪১ নম্বরের ১২ চাকার একটি লরি আটক করে তাতে তল্লাশি করে প্রায় ৩৫ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে৷ এর সঙ্গে লরির চালক ও সহচালককে আটক করা হয়েছিল৷ কিন্তু, মোটা টাকার বিনিময়ে ধৃতদের তিনি ছেড়ে দিয়েছিলেন বলে অভিযোগ উঠে৷ এমনকি ৩৫ লক্ষ টাকার গাঁজাগুলিকে ২৫ লক্ষ টাকার বর্ণনা করে দশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ফন্দিও করেছিলেন শুক্রমণি৷ এ খবর এক সময় ভাইরাল হয়ে যায়৷ যাবতীয় অভিযোগের ভিত্তিতে এসআই শুক্রমণি দেববর্মাকে অনির্দিষ্টকালীন সময়ের জন্য সাসপেন্ড করেন পুলিশ সুপার৷ থানার অন্য এক এসআই সাধন মজুমদারও এ ধরনের অসাধু কান্ডে পরোক্ষ মদত যোগাচ্ছেন বলে তাঁর বিরুদ্ধেও অভিযোগের আঙুল উঠতে শুরু হয়েছে৷ এদিকে, গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার সচেতন মহলে নানা জল্পনার সৃষ্টি করেছে৷ স্থানীয়রা পুলিশের ভূমিকার কড়া ভাষায় ধিক্কার জানিয়েছেন৷

প্রসঙ্গত, চুড়াইবাড়ি থানার পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, সেখানে কর্মরত পুলিশ আধিকারীক ও কর্মীরা নেশা কারবারীদের সাথে গোপন সখ্যতার ভিত্তিতে বহিঃরাজ্য থেকে নেশা সামগ্রী আমদানী এবং ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে নেশা সামগ্রী রপ্তানীতে মদত যোগিয়ে আসছে৷ আজ তা প্রমাণিত হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top