News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে এম এস এম ই সেক্টরের উদ্বোধন, বেকার যুবক-যুবতীদের স্বরোজগারী হওয়ার সুযোগ সৃষ্টি হল ঃ উপ মুখ্যমন্ত্রী
Image

বিশ্রামগঞ্জে এম এস এম ই সেক্টরের উদ্বোধন, বেকার যুবক-যুবতীদের স্বরোজগারী হওয়ার সুযোগ সৃষ্টি হল ঃ উপ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২ নভেম্বর৷৷ বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এম এস এম ই সেক্টরের উদ্বোধন করেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং সুভাষ চন্দ্র দাস৷ সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলাপরিষদের সভাধিপতি ফখরউদ্দিন আহমেদ৷ তাছাড়াও সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড ব্রাক্ষ্মনীত কৌর, ইউ বি অর এর জেনারেল ম্যানেজার পি পি সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷   ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের প্রসারের জন্য জেলা সেক্টরের উদ্বোধন করে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, আজ সিপাহীজলা জেলার প্রত্যেকটি মানুষের কাছে দিনটি গৌরবময়৷ এই প্রকল্পে সারা দেশের একশটি জেলার মধ্যে রাজ্যের সিপাহীজলা এবং পশ্চিম ত্রিপুরা জেলাও রয়েছে৷ আমাদের রাজ্যে প্রায় সাড়ে সাত লক্ষ বেকার রয়েছে৷ সবাইকে সরকারি চাকরী দেয়া সম্ভব নয়৷ বেকার যুবক যুবতীরা শিল্প স্থাপন করতে অতি সহজে ঋণ পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে৷ রাজ্যের বেকার যুবক যুবতীদের এই সুযোগগুলি গ্রহণ করতে হবে৷ যাতে তারা অতি সহজে ঋণ মঞ্জুরী পেয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে৷ এম এস এম ই প্রকল্পের মাধ্যমে রাজ্য সহ দেশের অন্যান্য গ্রামীণ এলাকায় বেকার যুবক যুবতীরা বিশেষভাবে উপকৃত হবেন৷ এতে বেকার যুবত যুবতীদের সাবলম্বী হওয়ার জন্য তিনি রাজের বিভিন্ন ব্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলতে আহ্বান জানান৷ তিনি বলেন, রাজ্যে আগে কোন ক্ষুদ্র বা মাঝারি শিল্প স্থাপন করা সম্ভব হয় নি৷ কিন্তু এখন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে বেকারদের সুযোগ করে দিয়েছে৷ তাকে কাজে লাগাতে হবে৷ এর ফলে আগামী দিনে রাজ্যেরও উন্নতি করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলাপরিষদের সভাধিপতি ফখরউদ্দিন আহমেদ, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ইউ বি আই এর জেনারেল ম্যানেজার পি পি সিং প্রমুখ৷ বিকেল ৩৪৫ মিনিটে দর্শকদের বিজ্ঞান ভবন থেকে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি বিশ্রামগ্রঞ্জ মিনি স্টেডিয়ামে বড় পর্র্দয় দর্শকদের দেখানো হয়৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ইউ বি আই এর ত্রিপুরার এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পিন্টু দাসগুপ্ত৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংসৃকতি দপ্তরের শিল্পীরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top