News Flash

  • Home
  • Uncategorized
  • উৎসবের মরশুমে পুনরায় স্বস্তি, ক্রমশই নিন্মমুখী পেট্রোল-ডিজেল-এর দর
Image

উৎসবের মরশুমে পুনরায় স্বস্তি, ক্রমশই নিন্মমুখী পেট্রোল-ডিজেল-এর দর

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): উৎসবের মরশুমে আরও একবার সুখবর দেশবাসীর জন্য। ফের কমল পেট্রোল-ডিজেল-এর দর। মাঝে এক দিনের বিরতির পর লাগাতার ১৫ দিন ধরে পেট্রোল-ডিজেলের মূল্য ক্রমশই নিম্নমুখী। শুধুমাত্র গত বুধবার জ্বালানি তেলের দামে কোনও পরিবর্তন হয়নি। আর বৃহস্পতিবার অপরিবর্তিত ছিল ডিজেলের মূল্য। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শনিবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর।

কলকাতায় শনিবার এক ধাক্কায় ১৯ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৮০.৮৯ টাকা। ডিজেল আরও ১১ পয়সা নেমে হয়েছে ৭৫.৩৯ টাকা।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শনিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ১৯ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৮.৯৯ টাকা প্রতি লিটার এবং ১১ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৭৩.৫৩ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ১৯ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ১২ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৮৪.৪৯ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭৭.০৬ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, দীপাবলির প্রাক্কালে জ্বালানি তেলের দর লাগাতার কমতে থাকায় স্বস্তিতে আমজনতা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top