News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা : তিনসুকিয়ায় চলছে ১২ ঘন্টার বনধ
Image

অসমে পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা : তিনসুকিয়ায় চলছে ১২ ঘন্টার বনধ

তিনসুকিয়া (অসম), ২ নভেম্বর (হি.স.): অসমে একই পরিবারের তিনজন-সহ পাঁচজন সদস্যকে গুলি করে খুনের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে তিনসুকিয়ায় শুরু হয়েছে ১২ ঘন্টার বনধ| তিনসুকিয়ায় ১২ ঘন্টার বনধ পালন করছে অল অসম বেঙ্গলি ইয়ুথ স্টুডেন্টস ফেডারেশন| রাস্তায় টায়ার জ্বালিয়ে পালিত হচ্ছে বনধ| সকাল থেকেই রাস্তাঘাট থমথমে, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে দেখা যাচ্ছে না কাউকে| মোতায়েন বিশাল পুলিশ বাহিনী|
বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের তিনসুকিয়া জেলার খেরবাড়িতে গুলি করে হত্যা করা হয় পাঁচ বাঙালি যুবককে| সন্দেহের তির যায় আলফ (আই)-র দিকে| পরে আলফা (আই) ওই ঘটনার দায় অস্বীকার করায় আরও ঘোরালো হচ্ছে পরিস্থিতি| অসমের পাঁচজন বাঙালি যুবকের মৃতু্যর ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| অসম ঘটনার প্রতিবাদে শুক্রবার শিলিগুড়ি ও কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে মিছিল করবে তৃণমূল কংগ্রেস|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top