News Flash

  • Home
  • Uncategorized
  • ২০০৮ মালেগাঁও বিস্ফোরণ মামলা : পরবর্তী শুনানি ১২ নভেম্বর
Image

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ মামলা : পরবর্তী শুনানি ১২ নভেম্বর

মুম্বই, ২ নভেম্বর (হি.স.): মালেগাঁও বিস্ফোরণ (২০০৮) মামলায় লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর-সহ সমস্ত অভিযুক্তের বিরুদ্ধেই ইতিমধ্যে চার্জ গঠন করেছে বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত| লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত-সহ সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধেই সন্ত্রাসমূলক ষড়যন্ত্র, খুন এবং অন্যান্য অপরাধে চার্জ গঠন করা হয়েছে| শুক্রবার, ২ নভেম্বর এই মামলার শুনানির সময় ২৮৬ জন সাক্ষী, ১০২ জন পঞ্চ সাক্ষীর তালিকা এবং ২১৬টি ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালতে| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১২ নভেম্বর|
লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর ছাড়াও, এই মামলায় অপর অভিযুক্তরা হল-মেজর (অবসরপ্রাপ্ত) রমেশ উপাধ্যায়, সমীর কুলকার্নি, অজয় রাহিরকার, সুধাকর দ্বিবেদী এবং সুধাকর চতুর্বেদী| প্রত্যেকের বিরুদ্ধেই সন্ত্রাসমূলক ষড়যন্ত্র, খুন এবং অন্যান্য অপরাধে চার্জ গঠন করা হয়েছে| উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মুম্বই থেকে ২০০ কিলোমিটার দূরে, উত্তর মহারাষ্ট্রের মালেগাঁও শহরে একটি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়| একটি মোটরবাইকে বোমা বেঁধে রাখা হয়েছিল| বিস্ফোরণে মোট ৬ জন মারা গিয়েছিলেন| আহত হন অন্ততপক্ষে ১০০ জন| বিস্ফোরণের পিছনে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী নেতাদের হাত রয়েছে বলে দাবি করে মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top