News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রমশই উত্তপ্ত হচ্ছে ছত্তিশগড় : রায়পুরে কংগ্রেস পার্টি অফিসে বিশৃঙ্খলা, বিলাসপুরে টিকিট বিতরণ নিয়ে ক্ষোভ
Image

ক্রমশই উত্তপ্ত হচ্ছে ছত্তিশগড় : রায়পুরে কংগ্রেস পার্টি অফিসে বিশৃঙ্খলা, বিলাসপুরে টিকিট বিতরণ নিয়ে ক্ষোভ

রায়পুর, ২ নভেম্বর (হি.স.): বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ছত্তিশগড়ে ততই বাড়ছে রাজনৈতিক হিংসা। এবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেস পার্টি অফিসে হামলা চালালেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে দলীয় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার-সহ বহু জিনিসপত্র। তবে, এই ঘটনায় আহত হওয়ার কোনও খবর নেই। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পার্টি অফিসে হামলা চালায় একদল বিক্ষুব্ধ কর্মীরা। দক্ষিণ রায়পুর আসন নিয়ে বিবাদের জেরেই গন্ডগোলের সূত্রপাত। দুষ্কৃতীরা পার্টি অফিসের ভিতরে থাকা চেয়ার-সহ বহু জিনিসপত্র ভেঙে ফেলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হামলার ঘটনায় কংগ্রেস কর্মীরাই জড়িত। কংগ্রেস নেতা আর তিওয়ারি জানিয়েছেন, ‘রায়পুর দক্ষিণ আসনের সঙ্গে কংগ্রেস কর্মীদের আবেগ জড়িত, তাঁদের কথা বলার অধিকার রয়েছে। তাঁদের সঙ্গে কথা না বলেই পুনিয়াজী চলে যান।’ সূত্রের খবর, এর পরই কংগ্রেস পার্টি অফিসে হামলা চালানো হয়।
শুধু রায়পুর নয়, বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিলাসপুরে কংগ্রেস অফিসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিলাসপুরে টিকিট বিতরণকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা নরেন্দ্র বোলার জানিয়েছেন, ‘কর্মীরা মনে করছেন, সর্বদা দলের হয়ে কাজ করলেই টিকিট দেওয়া হবে। এখানে আমরা কেউ বিদ্রোহী নই। বিজেপির বিরুদ্ধে আমরা একত্রিত।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top