News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীর মৃত্যুতে স্ত্রীর না কাঁদা কোনও অপরাধ নয়, জানাল শীর্ষ আদালত
Image

স্বামীর মৃত্যুতে স্ত্রীর না কাঁদা কোনও অপরাধ নয়, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পরেও স্ত্রীর চোখে একফোঁটা জল দেখা যায়নি। শুধুমাত্র এই যুক্তিতে তাঁকেই স্বামীর খুনি হিসেবে গণ্য করে যাবজ্জ্বীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। স্বামীর মৃত্যুতে না কাঁদা কোনও অপরাধ নয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, যেহেতু অন্য পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ ওই মহিলার খুনের সঙ্গে যুক্ত থাকার স্বপক্ষে ইঙ্গিত করে না, তাই শুধুমাত্র এই যুক্তিতে কাউকে অপরাধী গণ্য করা যায় না। গুয়াহাটি হাইকোর্টের এই রায় খারিজ করে অবশেষে পাঁচ বছর জেলবন্দি থাকার পর অসমের ওই মহিলাকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট।

অসমের ওই মহিলাকেই তাঁর মৃত্যুর আগে স্বামীর সঙ্গে দেখা গিয়েছিল এবং স্বামী খুন হওয়ার পরও একটুও কাঁদেননি তিনি। এই ‘অস্বাভাবিক আচরণ’-কেই প্রমাণ হিসেবে ধরে নিম্ন আদালত এবং গুয়াহাটি হাইকোর্ট। রহস্যময় খুনের দায় স্ত্রীর ওপর চাপিয়ে যাবজ্জ্বীবন কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়। পাঁচ বছর জেল খাটার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বেকসুর খালাস পেলেন তিনি।

স্বামীর মৃত্যুতে না কাঁদা কোনও অপরাধ নয় বলে দেশের শীর্ষ আদালত মনে করে এবং যেহেতু অন্য পারিপার্শিক তথ্য-প্রমাণ ওই মহিলার খুনের সঙ্গে যুক্ত থাকার স্বপক্ষে ইঙ্গিত করে না, তাই শুধুমাত্র এই যুক্তিতে কাউকে অপরাধী গণ্য করা যায় না। অবিলম্বে ওই মহিলাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যান এবং বিচারপতি নবীন সিনহার ডিভিশন বেঞ্চ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top