News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যালিফোর্নিয়ায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে মৃত ভারতীয় দম্পতি
Image

ক্যালিফোর্নিয়ায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে মৃত ভারতীয় দম্পতি

ক্যালিফোর্নিয়া, ৩০ অক্টোবর (হি.স.) : ক্যালিফোর্নিয়ার জোশেমাইট ন্যাশনাল পার্কে ৮০০ ফুট ওপর থেকে পড়ে গিয়ে মারা গেলেন ভারতীয় দম্পতি। ঘটনাটি ঘটেছে ২৪ অক্টোবর । সোমবার তাঁদের শনাক্ত করা হয়েছে। মৃতদের নাম বিষ্ণু বিশ্বনাথ (২৯) এবং মীনাক্ষী মূর্তি (৩০)।
জোশেমাইট ন্যাশনাল পার্কের ভিউ পয়েন্টের ঠিক পাশেই ৮০০ ফুট গভীর খাদ। তারই কিনারায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন ওই ভারতীয় দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছিলেন দু’জনে। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান দু’জনে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর খাদে পড়ে গেছেন ওই দম্পতি। ঘটনাটা ২৪ অক্টোবরের। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের তল্লাশি অভিযানের পরদিনই উদ্ধার হয় ওই দম্পতির দেহ। ২৯ অক্টোবর তাঁদের দেহ সনাক্ত করেন পরিবারের লোকজনেরা।
কেরলের বাসিন্দা বিষ্ণু পেশায় ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে সস্ত্রীক নিউইয়র্কে থাকতেন বিষ্ণু। সম্প্রতি সিস্কোতে সিস্টেম ইঞ্জিনিয়ারের চাকরি পেযেছিলেন বিষ্ণু। জোশেমাইট ন্য়াশনাল পার্কে স্ত্রীকে নিযে ঘুরতে গেছিলেন বিষ্ণু। খাদের কিনারায় দাঁড়িয়ে ছবিও তুলেছেন তাঁরা। পার্কের এক আধিকারিক জেমি রিচার্ডস বলেছেন, “ঘটনাটা দুর্ভাগ্যজনক। আমরা এখনও বুঝতে পারছিনা কী ভাবে এমনটা ঘটল। সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top