News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে বিস্তর সংখ্যায় শব্দবাজি উদ্ধার
Image

রাজধানীতে বিস্তর সংখ্যায় শব্দবাজি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ লক্ষ্মীপুজার প্রাক মুহুর্তে আবারও শব্দবাজি বিরোধী অভিযানে নামল প্রশাসন৷ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই অভিযান দীপাবলি পর্যন্ত জারি থাকবে৷ জানা গেছে, মঙ্গলবার সকালে রাজধানীর আগরতলার বিভিন্ন বাজারে গিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন শব্দবাজি বাজেয়াপ্ত করেছেন প্রশাসনের কর্মকর্তারা৷ সদর মহকুমা প্রশাসন এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষ অভিযানে মহারাজগঞ্জ বাজার থেকে দেড় লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে চকোলেট, রকেট, চেইন ক্রেকার এবং বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন শব্দবাজি৷ জানা গেছে, এ ধরনের অভিযান আগামীকাল লক্ষ্মীপুজার দিনও জারি থাকবে৷ বিগত বেশ কিছুদিন ধরে মহারাজগঞ্জ বাজার, শহরের আরও বেশ কিছু বাজারে আইন ভঙ্গ করে শব্দবাজি মজুত রাখা হয়েছিল৷ আর সেই খবরের ভিত্তিতে পুলিশ শহরের বিভিন্ন জায়গায় বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু উচ্চ ক্ষমতাসম্পন্ন শব্দবাজি বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে৷ এদিকে, বাজারে গোপনে অনেক শব্দবাজি বিক্রি হচ্ছে৷ এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top