News Flash

  • Home
  • Uncategorized
  • মৃতদেহ আটকে রেখে টাকা দাবি আইএলএসের বিরুদ্ধে মামলা
Image

মৃতদেহ আটকে রেখে টাকা দাবি আইএলএসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ণ তুললেন সদ্য বিধবা এক মহিলা৷ অভিযোগ গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও৷ রাজ্যের দক্ষিণ জেলার বিলোনীয়া এলাকার বাসিন্দা অঞ্জলি দে (৪৭) এর অভিযোগ তাঁর স্বামীর ব্রেনস্ট্রোক হয় গতমাসে৷ বিলোনীয়া হাসপাতাল থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ পাঁচদিন মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকলেও আইসিইউ বেড পাননি৷ তাই বাধ্য হয়ে তিনি তখন স্বামী তরুণ দে (৫৫) কে আগরতলার বেসরকারি আইএলএস হাসপাতলে নিয়ে যান৷

সেখানে দীর্ঘদিন চিকিৎসা করলেও তাঁর স্বামীকে বাঁচাতে পারেননি৷ এরপর হাসপাতাল কর্তৃপক্ষ দেড় লক্ষ টাকা নিয়েছে৷ মৃতদেহ আটকে রেখে আরও সাড়ে চার লক্ষ টাকা দাবী করা হয়েছে৷ পরে তিনি স্থানীয় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন আইএলএস এর বিরুদ্ধে৷ পরে অবশ্য চাপে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ ছেড়েছে৷ জানা গেছে তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মনের কাছে অভিযোগ করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top