News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় এনআরসি নিয়ে চাপ বাড়ছে, সুপ্রিম কোর্টে গেলেন প্রদ্যুৎ কিশোরও
Image

ত্রিপুরায় এনআরসি নিয়ে চাপ বাড়ছে, সুপ্রিম কোর্টে গেলেন প্রদ্যুৎ কিশোরও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ ত্রিপুরায় এনআরসি নিয়ে চাপ ক্রমশ বেড়ে চলেছে৷ এবার সুপ্রিমকোর্টে মামলা করলেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য তথা কংগ্রেসের রাষ্ট্রীয় সচিব প্রদ্যুত কিশোর দেববর্মনও৷ মঙ্গলবার তিনি সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেন৷ এদিনই তার পিটিশন গ্রহণ করেছে সুপ্রিমকোর্ট৷ দিল্লি থেকে টেলিফোনে একথা জানিয়েছেন তিনি৷

এনআরসি নিয়ে সম্প্রতি আরও একটি মামলা হয়েছে৷ গত ১৫ অক্টোবর রাষ্ট্রীয় সাতকথা সমাজ সুপ্রিমকোর্টে এনআরসি নিয়ে মামলা করেছে৷ অবশ্য তাদের এই মামলা এনআরসি নিয়ে রাজ্যের অন্যান্য মামলা গুলি থেকে ভিন্নতর৷ এই সংগঠন এনআরসি চালু করার ক্ষেত্রে বাংলাদেশের চাকলা রোসনাবাদকে ত্রিপুরার অঙ্গ হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে৷ শুধু তাই নয়, খাগরাছড়ি থেকে যে সকল চাকমা এবং ত্রিপুরী সম্প্রদায় ভূক্তরা এ রাজ্যে এসেছেন তাদেরকেও অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্ণিত করতে হবে৷ স্বাভাবিক ভাবেই এনআরসি নিয়ে এ রাজ্য থেকেই সুপ্রিমকোর্টে যে কয়টি মামলা দায়ের হয়েছে তাতে এনিয়ে রায় দেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়া স্বাভাবিক বলে মনে করছে আইন বিশেষজ্ঞ মহল৷

এদিন প্রদ্যুত কিশোর  দেববর্মন জানিয়েছেন, এনআরসি চালু করতে গিয়ে কাউকে এ রাজ্য থেকে তাড়ানো হোক তা চাইছিনা৷ তবে, এনআরসি এ রাজ্যেও চালু হওয়া খুবই জরুরি৷ তিনি এনআরসি চালু করার ভিত্তি বছর নিয়ে কোনও কিছুই মন্তব্য করেননি৷ তবে, তিনি চাইছেন এ রাজ্যে উপজাতিদের গুরুত্ব দিয়ে বিধানসভায় উপজাতি সংরক্ষিত আসন বৃদ্ধি করা হোক৷

তার কথায়, ত্রিপুরাতে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন৷ তাছাড়া বাংলাদেশ থেকে বিশাল সংখ্যায় উদ্বাস্তুদের এ রাজ্যে আগমন উপজাতিদের প্রায় সংখ্যালঘুতে পরিণত করেছে৷ ফলে, জাতি-উপজাতির স্বার্থে এ রাজ্যেও এনআরসি চালু করা খুবই জরুরি৷ সেক্ষেত্রে একটা অংশ তাতে ক্ষতিগ্রস্থ হতেই পারেন৷ কিন্তু, রাজ্যের বৃহত্তর স্বার্থে এনআরসি খুবই জরুরি বলে মনে করেন তিনি৷

প্রসঙ্গত, ইতিপূর্বে ত্রিপুরা পিপলস ফ্রন্ট ও অন্য আরেকটি সংগঠন সুপ্রিমকোর্টে এনআরসি নিয়ে পিটিশন দাখিল করেছে৷ অসমে যে ধারায় এনআরসি চালু হয়েছে ত্রিপুরাতেও একই ভাবে এনআরসি চালু হোক চাইছে ওই দুই সংগঠন৷ ত্রিপুরা পিপলস ফ্রন্টের পক্ষে পাতাল কন্যা জমাতিয়া ইতিমধ্যেই জানিয়েছিলেন, ১৯৫১ সালকে ভিত্তিবছর ধরে সুপ্রিমকোর্টে ত্রিপুরার জন্য এনআরসি চালু হোক তা চেয়েছি৷  এদিকে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইএনপিটিও এনআরসি নিয়ে ময়দানে নেমেছে৷ তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও এই দাবি জানিয়েছে৷ সম্প্রতি সাংবাদিক সম্মেলনে আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্খল জানিয়েছিলেন, এনআরসি নিয়ে তারাও সুপ্রিমকোর্টে পিটিশন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে৷ ফলে, আগামীদিনে এনআরসি এ রাজ্যের জ্বলন্ত ইস্যু হতে চলেছে৷ কারণ, অসমে এনআরসির কারণে পরিস্থিতি এখনও অস্বাভাবিক হয়ে রয়েছে৷ খসড়া তালিকায় ৪৩ লক্ষের নাম এনআরসি থেকে বাদ পরায় অসমে পরিস্থিতি অগ্ণিগর্ভ হয়ে উঠেছিল৷ সুপ্রিমকোর্টের হস্তক্ষেপে পুনরায় নথি সংগ্রহ অভিযান চলছে অসমে৷ সেখানে পুনরায় নাগরিকত্বের প্রমাণ পত্র জমা নেওয়া হচ্ছে৷ স্বাভাবিক ভাবেই অসমের পরিস্থিতি রাজ্যের জন্যও চিন্তার বিষয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top