News Flash

  • Home
  • Uncategorized
  • নগদ তিন লক্ষ টাকা, পাঁচটি মোবাইল সেট সহ পাঁচ তস্কর ধৃত পানিসাগরে
Image

নগদ তিন লক্ষ টাকা, পাঁচটি মোবাইল সেট সহ পাঁচ তস্কর ধৃত পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ অক্টোবর৷৷ অসমের সীমান্তবর্তী ত্রিপুরা পুলিশের জালে ফের বমাল ধরা পড়েছে নেশা কারবারি৷ তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ তিন লক্ষ ৩৪ হাজার টাকা, প্রায় ৩০ লক্ষ টাকার বেশি মূল্যের গাঁজা, পাঁচটি মোবাইল হ্যান্ডসেট৷ এর সঙ্গে আটক করা হয়েছে পাঁচ নেশা চোরাকারবারিকে৷

জানা গেছে, সোমবার দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার পানিসাগর পুলিশের ওসি এবং এসআই যথাক্রমে বিভাস দাস ও গুরুপদ দেবনাথ অসম ত্রিপুরা সংযোগী জাতীয় সড়ক নাকা চেকিং গড়ে তুলেন৷ এক সময় খোয়াই থেকে অসমগামী একটি মারুতি ভ্যানকে তাঁদের সন্দেহ হয়৷ তখন তারা গাড়িকে আটকে তাতে তল্লাশি চালান৷ ভ্যানের চার যুবককে জিজ্ঞাসাবাদের সূত্রে তদন্তে গতি পায় পুলিশ৷ ইত্যবসরে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল একটি পাঞ্জাব বডির লরি৷ তাতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেন অভিযানকারীরা৷ এরই সূত্র ধরে লাগোয়া এক জায়গা থেকে একটি বলেরো সহ অন্য আরেকজনকেও পাকড়াও করে পুলিশ৷

খবর পেয়ে বিকাল চারটে নাগাদ উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অকুস্থলে ছুটে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেন৷ পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে, তারা মারুতি ও বলেরো গাড়ি সঙ্গে নিয়ে লরিটিকে অসম ত্রিপুরা সীমান্ত গেট পার করে দিতে এসেছিল৷ টাকাগুলো তাদেরকে গাঁজার মূল পার্টি অগ্রিম হিসেবে দিয়েছে৷ তারপর হাত বদল হয়ে অসমের পাচারকারীরা৷ লারিটিকে উত্তরপ্রদেশ পর্যন্ত পৌছে দেওয়ার কথা ছিল৷

এদিকে, পুলিশ জানিয়েছে, আগামীকাল ধৃতদের ধর্মনগর আদালতে তোলার পাশাপাশি গাঁজাগুলো পরীক্ষার জন্য আগরতলার ফরেনসিক ল্যাবে পাঠানো হবে৷ পুলিশ আরও জানায়, ধৃতদের বাড়ি আগরতলার ধনপুর এলাকায়৷ তাদের নাম মনজুর হোসেন, জফর আলি, রস্তম আলি, জাহিদ হোসেন৷ তবে বলেরো চালকের নাম জানা যায়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top