News Flash

  • Home
  • Uncategorized
  • ঘাটকোপারে কংগ্রেস কর্মী খুনের কিনারা করল পুলিশ, মুম্বই পুলিশের জালে দু’জন অভিযুক্ত
Image

ঘাটকোপারে কংগ্রেস কর্মী খুনের কিনারা করল পুলিশ, মুম্বই পুলিশের জালে দু’জন অভিযুক্ত

মুম্বই, ২৩ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের শহরতলি ঘাটকোপার এলাকায় কংগ্রেস কর্মী মনোজ দুবে’কে নৃশংসভাবে খুন করার ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ| খুনের ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ| তবে, ধৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হবে কংগ্রেস, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসৱুকে এমনই পোস্ট করেছিলেন কংগ্রেস কর্মী মনোজ দুবে| অভিযোগ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ধরনের পোস্ট-এর জের, নৃশংসভাবে খুন করা হয় ৪৫ বছর বয়সি কংগ্রেস কর্মী মনোজ দুবে’কে|

গত রবিবার, গভীর রাত তখন ১.৩০ মিনিট হবে, আসালফা মেট্রো স্টেশনের সন্নিকটে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন কংগ্রেস নেতা মনোজ দুবে| রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্তে নেমে অবশেষে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top