News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ব্রাউন সুগার উদ্ধার হলেও অভিযুক্ত পলাতক
Image

কৈলাসহরে ব্রাউন সুগার উদ্ধার হলেও অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল পুলিশ৷ ২১ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করেছে ইরানী থানার পুলিশ৷ জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জনৈক রাহুল মালাকার নামের এক যুবকের ঘর থেকে এই ব্রাউন সুদার উদ্ধার করা হয়েছে৷ ব্রাউন সুগার উদ্ধার করা গেলেও অভিযুক্ত রাহুল মালাকারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ পুলিশী অভিযানের আঁচ পেয়ে রাহুল বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ ইরানী থানার পুলিশ বাড়িটিকে ঘিরে ফেলে অভিযান চালায়৷ যুবককে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে তল্লাসি অভিযান জারি রেখেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ব্রাউন সুগারের ব্যবসার সাথে জড়িত ছিল এই ব্যবসায়ী৷ এদিকে, স্থানীয় জনগণের বক্তব্য পুলিশ যদি তাদের বিরুদ্ধে অভিযান আরও সক্রিয় করে তুলে তাহলে  নেশা কারবার বন্ধ করা সম্ভব হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top