News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত মহিলা ভক্ত এবং সংবাদ মাধ্যম, শবরীমালা নিয়ে মুখ খুললেন পিনারাই বিজয়ন
Image

আক্রান্ত মহিলা ভক্ত এবং সংবাদ মাধ্যম, শবরীমালা নিয়ে মুখ খুললেন পিনারাই বিজয়ন

তিরুঅনন্তপুরম, ২৩ অক্টোবর (হি.স.): প্রতিরোধ-বিক্ষোভকে সঙ্গে নিয়েই চলতি মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছে কেরলের শবরীমালা মন্দিরের দরজা| সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরই সমস্ত বয়সের মহিলাদের জন্য খুলে দেওয়া হয় শবরীমালা মন্দির| কিন্তু, পুলিশি নিরাপত্তা সত্ত্বেও কেউই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেননি| খালি হাতেই ফিরতে হয়েছে ঋতুমতী মহিলাদের| আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যমও| চলতি মাসের জন্য বন্ধ হয়ে গেলেও, সামনের মাসে ফের খুলবে শবরীমালা মন্দিরের দরজা| এমতাবস্থায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানালেন, ‘শবরীমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলারা যাতে প্রবেশ করতে পারেন, সে জন্য সমস্ত ধরনের পদক্ষেপ নিয়েছিল কেরল সরকার| সরকার অথবা পুলিশ, ভক্তদের পথ কেউই অবরুদ্ধ করার চেষ্টা করেনি|’ এরপরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-কে আক্রমণ করে কেরলের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘শবরমীলার মন্দির প্রাঙ্গনকে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করতে চাইছে আরএসএস’|

শবরমীলা মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার সময় বারবার আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম| মহিলাদের সাংবাদিকদের উপরও চড়াও হন আয়াপ্পা ভক্তরা| সংবাদ মাধ্যমের উপর হামলা প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘প্রতিবাদীরা গাড়ির উপর নজর রাখছিল, মহিলাদের ভক্তদের আক্রমণ করেছে, আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম| কেরলের ইতিহাসে এই প্রথমবার মিডিয়ার বিরুদ্ধে এমন মনোভাব দেখানো হল না|’ কেরলের মুখ্যমন্ত্রীর দাবি, ‘আমার মনে হয় না আইনশৃঙ্খলায় কোনও রকম ব্যর্থতা ছিল|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top