News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষামূলক ভ্রমণ শেষে ফেরার পথে দুর্ঘটনা : ঔরাঙ্গাবাদে মৃত্যু একটি শিশুর, আহত অন্ততপক্ষে ২০
Image

শিক্ষামূলক ভ্রমণ শেষে ফেরার পথে দুর্ঘটনা : ঔরাঙ্গাবাদে মৃত্যু একটি শিশুর, আহত অন্ততপক্ষে ২০

ঔরাঙ্গাবাদ (বিহার), ২৩ অক্টোবর (হি.স.): রাজগীর থেকে শিক্ষামূলক ভ্রমণ শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বিহারের ঔরাঙ্গাবাদ জেলায় বাস এবং ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন পড়ুয়া। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঔরাঙ্গাবাদ জেলার বরুণ থানা এলাকায়। আহত পড়ুয়াদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে জামুইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালেই।

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শিক্ষামূলক ভ্রমণ শেষে সোমবার রাতে রাজগীর থেকে ফিরছিল স্কুল পড়ুয়া বোঝায় একটি বাস। রাতের অন্ধকারে বরুণ থাকা এলাকায় স্কুল পড়ুয়া বোঝাই বাস এবং ট্রাকের জোরালো সংঘর্ষ হয়। সর্বপ্রথম উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে আসে নিকটবর্তী থানার পুলিশ। কমবেশি আহত অবস্থায় অন্ততপক্ষে ২১ জন পড়ুয়াকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একটি শিশুর মৃত্যু হয়েছে। বাকি ২০টি শিশুর মধ্যে একটি শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জামুইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ঔরাঙ্গাবাদ-এর সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) প্রদীপ কুমার জানিয়েছেন, ‘দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে। আহত শিশুদের চিকিৎসা চলছে। একটি শিশুর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে জামুইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রত্যেকটি শিশুর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top