News Flash

  • Home
  • Uncategorized
  • শব্দবাজি বিরোধী অভিযান শুরু আগরতলায়
Image

শব্দবাজি বিরোধী অভিযান শুরু আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷  কোজাগরী লক্ষ্মীপূজা এবং দীপাবলিকে সামনে রেখে নিষিদ্ধ শব্দবাজি বিরোধী অভিযানে নামল যৌথ

বেআইনী মজুত শব্দবাজির বিরুদ্ধে প্রশাসনিক অভিযান৷ সোমবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

বাহিনী৷ সদর মহকুমা প্রশাসন, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ এবং ত্রিপুরা পুলিশের তরফে একটি যৌথ বাহিনীর দল সোমবার আগরতলার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়৷  মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে চকলেট বাজি, কালিপটকা, ধনিপটকা, রকেট বোমা, মরিচ বোম ইত্যাদি৷ এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন সদর মহকুমার সহকারী মহকুমাশাসক বিজয় সিনহা৷ তিনি জানান, এদিন বাজেয়াপ্তকৃত বাজির পরিমাণ দুই লক্ষ টাকার বেশি হবে৷ দীপাবলি পর্যন্ত রাজ্যের বিভিন্ন বাজারে নিষিদ্ধ শব্দবাজি বিরোধী অভিযান জারি থাকবে বলেও তিনি জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top