News Flash

  • Home
  • Uncategorized
  • রাকেশ আস্থানা কাণ্ডে কেন্দ্রকে খোঁচা শরদ পাওয়ারের
Image

রাকেশ আস্থানা কাণ্ডে কেন্দ্রকে খোঁচা শরদ পাওয়ারের

মুম্বই, ২৩ অক্টোবর (হি.স.) : সিবিআই-এর ডেপুটি ডেরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে ওঠা ঘুষ কাণ্ডে নিয়ে এবার কেন্দ্রকে বিধলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কেন্দ্রীয় সরকার তৎপর থাকলে সিবিআইয়ের সর্বোচ্চ পর্যায় দুর্নীতি রোখা যেত। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা বলে মঙ্গলবার মুম্বইতে জানিয়েছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

মাংস রফতানিকারী ব্যবসায়ী মইন কুরেশি থেকে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সিবিআই-এর ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে বলতে গিয়ে শরদ পাওয়ার বলেন, কেন্দ্রীয় সরকার তৎপর থাকলে সিবিআইয়ের সর্বোচ্চ পর্যায় দুর্নীতি রোখা যেত। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিন্তু প্রধানমন্ত্রী নীরব।

নরেন্দ্র মোদী সরকারের বিগত সাড়ে চারবছরে পারফরমেন্স নিয়ে বলতে গিয়ে শরদ পাওয়ার বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের থেকে যে প্রত্যাশা সাধারণ মানুষের ছিল তা পূরণ হয়নি। ২০১৪ সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখনও পূরণ হয়নি। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি ভাল সরকারী পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁর উদ্দেশ্য ভাল ছিল।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে শরদ পাওয়ার বলেন, কেন্দ্রের মন্ত্রীরা নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী অত্যন্ত ক্ষমতাবান। বর্তমান সরকার শুধুমাত্র মন কি বাত করতে ব্যস্ত জন কি বাত শুনতে তারা চায় না। রাফাল বিমানের দাম নিয়েও কটাক্ষ করেছেন তিনি। কি করে বিমানের দাম ৫৭০ কোটি টাকা থেকে বেড়ে ১৬০০ কোটি টাকা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top