News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক পদে ইস্তফা বিজেপির তেরস গোয়ালার
Image

বিধায়ক পদে ইস্তফা বিজেপির তেরস গোয়ালার

গুয়াহাটি, ২৩ অক্টোবর (হি.স.) : অসমে ক্ষমতাসীন বিজেপি-র টিকিটে নির্বাচিত উজান অসমের অন্তর্গত দুলিয়াজনের বিধায়ক তেরস গোয়ালা তাঁর পদ থেকে ইস্তফা করেছেন। সোমবার রাত প্রায় ১২টা নাগাদ তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধানসভায় দলনেতা তথা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কাছে। মঙ্গলবার তিনি তাঁর বিধায়ক পদের ইস্তফাপত্র বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন তেরস। কেবল বিধায়ক পদেই নয়, দলের সব দায়িত্ব থেকেও অব্যাহতি নিয়েছেন তিনি, জানিয়েছেন নিজে।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে দুলিয়াজানের বিধায়ক বলেন, তিনি বিজেপি-র আদি কর্মী। অথচ সে রকম মর্যাদা দেওয়া হচ্ছিল না তাঁকে। তাই নানা কারণে অপমাণিত বোধের তাড়ায় বিধায়ক এবং দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। দলে এখন নবাগতদের রমরমা। নব্য-বিজেপিদের অতি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। অথচ পুরনো আদি বিজেপিরা পাত্তাই পাচ্ছেন না। তাঁদের কথাও কেউ শুনে না।

তাঁর কথায় বোঝা গেছে, গতকাল রাজ্যের ৪০টি নিগম-সংস্থায় চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান পদে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল যে নিযুক্তি দিয়েছেন তাতেই ক্ষোভ তাঁর। এই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তেরস বলেন, এতটি সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে, অথচ একবার তাঁর সঙ্গে কেউ কোনও আলোচনাও করার প্রয়োজন মনে করেনি। তাছাড়া, নব্য-বিজেপি শদিয়ার বিধায়ক বলিন চেতিয়াকে আসাম গ্যাস কোম্পানির চেয়ারম্যান পদে নিয়োগ করার ঘটনাও যে তাঁর অভিমানের অন্যতম কারণ তা-ও ইঙ্গিতে বলেছেন দুলিয়াজানের বিধায়ক গোয়ালা।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত এপ্রিলের ২৬ তারিখ যখন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা রাজভবনে শপথবাক্য পাঠ করছেন তখন গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উজান অসমের সদর ডিব্রুগড়ের ‘ক্ষুব্ধ’ বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন। তবে তিনি বিধায়ক পদে ইস্তফা দেননি। সম্প্রসারিত মন্ত্ৰিসভায় স্থান না পাওয়ায় বিজেপি-র অন্দরে ক্ষোভের আগুন জ্বলছে বহুদিন ধরে। এর প্রতিফলন ফের আজ ঘটেছে তেরস গোয়ালার পদত্যাগের ঘটনায়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top