News Flash

  • Home
  • Uncategorized
  • আতসবাজি বিক্রিতে পুরোপুরি নিষেধাজ্ঞা নয়, মানতে হবে শর্ত : সুপ্রিম কোর্ট
Image

আতসবাজি বিক্রিতে পুরোপুরি নিষেধাজ্ঞা নয়, মানতে হবে শর্ত : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): আতসবাজি বিক্রিতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্ট| তবে, কিছু শর্ত অবশ্যই মানতে হবে| যেমন, দীপাবলিতে রাত ৮-১০ পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজি| আবার ইংরেজি নববর্ষে এবং বড়দিনে রাত ১১.৫৫-১২.১৫ পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজি| পাশাপাশি সরকারের উদ্দেশ্যে শীর্ষ আদালতের বিচারপতি একে সিক্রি ও অশোক ভূষণের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে থাকলে তবেই বাজি বিক্রির অনুমতি দেওয়া হোক| বাজিতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার রুখতে বাজি কারখানায় নিয়মিত নজরদারি চালাতে হবে সরকারকে| তাছাড়া কম দূষণ মাত্রার আতসবাজি তৈরির কথা বলুক সরকার| সমস্ত ধর্মীয় ও সামাজিক উত্সবের ক্ষেত্রে শীর্ষ আদালতের এই নির্দেশ বহাল থাকছে|

আগামী ৬ নভেম্বর কালি পুজো, পরের দিন ৭ নভেম্বর দীপাবলি| উত্সবের মরশুমে আতসবাজি বিক্রি এবং পোড়ানো স্বাভাবিক ব্যাপার| কিন্তু, গোটা দেশজুড়ে আতসবাজি বিক্রয় নিষিদ্ধ করার জন্য বেশ কিছু পিটিশন দাখিল হয় সুপ্রিম কোর্টে| আবেদনকারীদের বক্তব্য ছিল, বায়ুদূষণের মাত্রা ২.৫ ইউনিটের বেশি হলে তা দেশের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ তাহলে বিভিন্ন ক্ষতিকর কণা বা পার্টিকল সরাসরি ফুসফুসে চলে যায়| অন্যদিকে, বাজি প্রস্তুতকারকদের বক্তব্য ছিল, বাজি সম্পূর্ণ নিষিদ্ধ না করে নিয়ন্ত্রণ করার কথা ভাবা হোক| দীপাবলির প্রাক্কালে আতসবাজি তৈরি এবং বিক্রয় নিয়ে বড়সড় রায় শোনাল সুপ্রিম কোর্ট| আতসবাজি বিক্রি করার ক্ষেত্রে কোনও রকম নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্ট, তবে বেশ কিছু শর্ত অবশ্যই মানতে হবে| সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, দীপাবলিতে পুরোপুরি নিষিদ্ধ নয় বাজি পোড়ানো, রাত ৮-১০ পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজি| তাছাড়া কম দূষণ মাত্রার আতসবাজি তৈরির কথা বলুক সরকার| বাজিতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার রুখতে বাজি কারখানায় নিয়মিত নজরদারি চালাতে হবে সরকারকে| শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের পরই, দীপাবলিতে আতসবাজি পোড়ানোর ক্ষেত্রে আর কোনও রকম নিষেধাজ্ঞা থাকছে না|

এখানেই শেষ নয়, নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে থাকলে তবেই বাজি বিক্রির অনুমতি দেওয়া হোক, তা নিশ্চিত করতে হবে| দীপাবলির পাশাপাশি ইংরেজি নববর্ষ এবং বড়দিনে বাজি ফাটানোর ক্ষেত্রে সময়সীমা বেধে দিয়েছে সর্বোচ্চ আদালত| সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাত ১১.৫৫-১২.১৫ পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজি| সমস্ত ধর্মীয় ও সামাজিক উত্সবের ক্ষেত্রে এই নির্দেশ বহাল থাকছে| এছাড়াও অনলাইনে বিক্রি করা যাবে না আতসবাজি, অনলাইনে আতসবাজি বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সর্বোচ্চ আদালত| অ্যামাজন অথবা ফ্লিপকার্টের মতো অনলাইন বা ই-কমার্সের মাধ্যমে বাজি কেনা যাবে না| সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত|

শীর্ষ আদালতের এই রায়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় দূষণ কন্ট্রোল বোর্ডের আইনজীবী বিজয় পাঞ্জওয়ানি জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের এই নির্দেশ খুব কঠোর নয়| আমদের প্রত্যাশা ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে আতসবাজি, অথচ তা হল না| আতসবাজি পোড়ানা যাবে ঠিকই, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে| রাত ৮-১০ পর্যন্ত ফাটানো যাবে আতসবাজি|’ উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর দীপাবলির আগে রাজধানী দিল্লিকে ভয়ঙ্কর দূষণের হাত থেকে রক্ষা করতে বাজি নিষিদ্ধ করেছিল শীর্ষ আদালত| দীপাবলির আগে দু’দিনের জন্য বাজি বিক্রির অনুমতি চেয়ে আবেদনও করেছিলেন বাজি প্রস্তুতকারকরা| কিন্তু, তা নাকচ করেছিল সুপ্রিম কোর্ট|

অনলাইনে বিক্রি করা যাবে না আতসবাজি, নিষেধাজ্ঞা জারি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): এখন থেকে অনলাইনে আর বিক্রি করা যাবে না আতসবাজি| অনলাইনে আতসবাজি কেনাবেচার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট| সুপ্রিম কোর্টের বিচারপতি একে সিক্রি ও অশোক ভূষণের বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতার কাছ থেকেই বাজি কেনা যাবে| অ্যামাজন অথবা ফ্লিপকার্টের মতো অনলাইন বা ই-কমার্সের মাধ্যমে বাজি কেনা যাবে না| সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত|

শুধুমাত্র অনলাইনে আতসবাজি বিক্রি বন্ধই নয়, দিপাবলী, ইংরেজি নববর্ষ এবং বড়দিনে বাজি ফাটানোর ক্ষেত্রে সময়সীমা বেধে দিয়েছে সর্বোচ্চ আদালত| সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দীপাবলিতে রাত ৮-১০ পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজি| আবার ইংরেজি নববর্ষে এবং বড়দিনে রাত ১১.৫৫-১২.১৫ পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top