News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় শান্তিপূর্ণভাবে শেষ হল দুর্গা পুজো
Image

ত্রিপুরায় শান্তিপূর্ণভাবে শেষ হল দুর্গা পুজো

আগরতলা, ২১ অক্টোবর (হি.স.) : দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শারদীয় দুর্গা পুজো। দুর্গা পূজাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।
নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের প্রতিটি স্থানে লাগানো হয়েছিল সিসি ক্যামেরা। প্রতিটি ক্লাবের সামনে এবং রাস্তার চৌমাথায় এখনও রয়েছে টহলরত সাদা পোশাকের পুলিশ। এছাড়া টিএসআর বাহিনীও পাহারারত আছে এখনও।
দুর্গা পুজোর দিনগুলিতে শহর এবং শহরের আশপাশের এলাকাগুলিতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে কয়েকটি মহকুমায় দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। অবশ্য পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।
এ বছর পঞ্চমীর দিন থেকেই মানুষের ঢল ছিল। পঞ্চমীর দিন থেকে শহরের বিভিন্ন ক্লাবের প্যান্ডেলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেবল শহরের পুজো প্যান্ডেলই নয়, সব মহকুমার পুজো প্যান্ডেলগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যণীয়। দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় ভাসন ঘাটে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পূর্ণ কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে বিসর্জন শেষ হয়েছে। তবে এখনও শহরের বড় কয়েকটি ক্লাবের প্রতিমা বিসর্জন হয়নি। তবে লক্ষ্মীপূজার আগে সমস্ত ক্লাবের দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top