News Flash

  • Home
  • Uncategorized
  • পুণে-আহমেদনগর হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু ৮ জনের
Image

পুণে-আহমেদনগর হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু ৮ জনের

পুণে, ২২ অক্টোবর (হি.স.): সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা পুণে-আহমেদনগর হাইওয়েতে| অকালেই প্রাণ হারালেন দুর্ঘটনাগ্রস্ত বাসের ৮ জন যাত্রী| সোমবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায়, পার্নের তালুকার ভাদে-গাভহান ফাটা ক্রসিংয়ে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার ভোরে ঔরাঙ্গাবাদ থেকে পুণে অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস| সকাল তখন ৫.৩০ মিনিট হবে, পার্নের তালুকার ভাদে-গাভহান ফাটা ক্রসিংয়ে হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে ভাবনা ট্রাভেলস-এর যাত্রীবোঝাই বাসটি| ট্রাকের পিছনে ধাক্কা মারার পরই বাসটি উল্টে যায়| দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়| সাত সকালে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের, গুরুতর আহত অবস্থায় ৭-৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকালীন আরও তিনজনের মৃত্যু হয়| বাকিদের আপাতত চিকিত্সা চলছে|
পুলিশ সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুমার সোনি জানিয়েছেন, ‘সোমবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ পুণে-আহমেদনগর হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে প্রাইভেট বাসটি| দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে, পরে আরও তিনজনের মৃত্যু হয়| আহতদের পুণের এবং শিরুর-এর হাসপাতালে ভর্তি করা হয়েছে|’ কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনও পর্যন্ত দু’জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-আমজাদ শেখ (৩৫) এবং প্রমোদ উত্তম (৩০)| উভয়ের বাড়ি ঔরাঙ্গাবাদে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top