News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ জয় ভারতের শতরান বিরাট-রোহিতের
Image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ জয় ভারতের শতরান বিরাট-রোহিতের

গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : ভারতীয় ব্যাটসম্যানরা ফর্মে থাকলে কোনও বড় টার্গেটই যে যথেষ্ট নয়, তা আরও একবার প্রমাণিত হল গুয়াহাটিতে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪২.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সৌজন্যে নিঃসন্দেহে বিরাট কোহলি ও রোহিত শর্মার সেঞ্চুরি।
রবিবার গুয়াহাটিতে প্রথমে ব্যাট করে শিমরন হেটমায়ারের ৭৮ বলে ১০৬ রানের সুবাদে বড় রানের স্কোর করেন ক্যারিবিয়ানরা। ওপেনার পাওয়েলও ৩৯ বলে ৫১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বড় রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খেতে হয় ভারতকে। দলের ১০ রানের মাথায় পড়ে যায় ওপেনার শিখর ধাওয়ানের উইকেট। এরপর আর ফিরে তাকাতে হয়নি। রোহিত শর্মা তিন নম্বরে নেমে যোগ্য সঙ্গত দিতে থাকেন বিরাটকে। মাত্র ৩২ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় অধিনায়ক। আর তাঁর সেঞ্চুরি আসে মাত্র ৮৮ বলে। অপরদিকে, ৮৪ বলে শতরান করেন রোহিত। এটা তাঁর ২০তম একদিনের সেঞ্চুরি। ৩৩তম ওভারে দেবেন্দ্র বিশুর বলে ১৪০ রানে আউট হন বিরাট। ততক্ষণে অবশ্য ভারত জয়ের গন্ধ পেয়ে গিয়েছে। তখন ৯০ বলে প্রয়োজন ৫৬ রান। সেই কাজটা অম্বাতি রায়ডুকে নিয়ে সেরে ফেলেন রোহিত।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে শতরান করে কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে যান রোহিত শর্মা৷ শুধু লারাকেই নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে আরও দু’জন ক্রিকেটারকে ছাপিয়ে গেলেন হিটম্যান৷
এই ম্যাচের আগে একদিনের ক্রিকেটে ১৯টি শতরান করে লারা, মাহেলা জয়াবর্ধনে ও রস টেলরের সঙ্গে একাসনে ছিলেন রোহিত৷ ২০ তম শতরান করে তিনি ছাপিয়ে গেলেন তিনজনকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top