News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষকদের হাত থেকে বাঁচতে চারতলা থেকে ঝাঁপ মহিলার, পলাতক অভিযুক্তরা
Image

ধর্ষকদের হাত থেকে বাঁচতে চারতলা থেকে ঝাঁপ মহিলার, পলাতক অভিযুক্তরা

জয়পুর, ২১ অক্টোবর (হি.স.) : ধর্ষকদের হাত থেকে বাঁচতে চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন ৩২ বছর বয়সী এক মহিলা। গুরুতর আহত হলেও আপাতত প্রাণের আশঙ্কা নেই তাঁর। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের মোহনা অঞ্চলে। দুই অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর তিনটের সময় ওই মহিলার চিৎকারে ঘুম ভেঙে যায় ফ্ল্যাটের বাসিন্দাদের। অনেকে সে সময় প্রাতঃভ্রমণের জন্য তৈরিও হচ্ছিলেন। স্থানীয়রা দ্রুত নীচে এসে মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগে অভিযুক্তরা পালিয়ে যায়।
দিল্লির বাসিন্দা ওই মহিলার বাড়ি নেপালে। দুই অভিযুক্তের মধ্যে এক জনের সঙ্গে তার সম্পর্ক ছিল। মাঝে মধ্যে তাঁকে ওই ব্যক্তির সঙ্গে ফ্ল্যাটে দেখা যেত এমনটাই জানিয়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা। গত শুক্রবার সন্ধ্যায় তিনি ওই ব্যক্তির সঙ্গে ফ্ল্যাটে আসেন। মাঝ রাতে ওই ব্যক্তির আরও এক সঙ্গী ফ্ল্যাটে আসেন। মহিলা জানিয়েছেন, এক জনের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক থাকলেও দ্বিতীয় ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করতে তিনি বাধা দেন। এতে মহিলার সঙ্গীটিও খেপে যান। দুজন মিলে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার কে কে অবস্থি জানিয়েছেন, অভিযুক্তদের তল্লাশি চলছে। তাদের শনাক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top