News Flash

  • Home
  • Uncategorized
  • জামশেদপুরকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া কপেলের এটিকে
Image

জামশেদপুরকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া কপেলের এটিকে

জামশেদপুর, ২১ অক্টোবর (হি.স.) : রবিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে কপেলের এটিকে। প্রথম দু’ম্যাচে হারের পর গত ম্যাচে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে প্রথম জয়ের মুখ দেখেছে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি দলটি। সেই জয়ের ধারা চতুর্থ ম্যাচে বজায় রাখতে মরিয়া এটিকে ফুটবলাররা। তবে শিবির বদলে চলতি মরশুমে এটিকে’র হটসিটে স্টিভ কপেল। গত মরশুমে প্লে-অফ খেলতে না পারলেও স্টিভ কপেলের কোচিংয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল জামশেদপুর এফসি। সুতরাং তাঁর পুরনো দলের বিরুদ্ধে ম্যাচ একটা চ্যালেঞ্জও বটে।
বিপক্ষ টিমে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কাহিলের উপস্থিতিতে কী কিছুটা অ্যাডভান্টেজ জামশেদপুর, নাকি পুরনো দলকে কপেল হাতের তালুর মত চেনায় কিছুটা সুবিধে পাবে এটিকে? এটিকের ব্রিটিশ কোচ কিন্তু জানাচ্ছেন, জামশেদপুর অতীত। তাঁর ফোকাসে এখন শুধুই এটিকে।
কাহিলকে আটকাতে জনসনের উপরেই থাকবে রক্ষণের গুরুদায়িত্ব। কোমল থাতালের অনবদ্য পারফরম্যান্স গত ম্যাচে যেমন নজর কেড়েছে, তেমনই বলবন্ত-আল মাইমৌনি গোল পাওয়ায় স্বস্তি ফিরেছে কপেলের শিবিরে। তাই চতুর্থ ম্যাচের নামার আগে অ্যাওয়ে ম্যাচে দিল্লির বিরুদ্ধে পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি চাইছেন জামশেদপুরের প্রাক্তন কোচ।
উল্টোদিকে দুই ম্যাচ থেকে আপাতত চার পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে কিছুটা উপরে জামশেদপুর। মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে অমীমাংসিত ভাবে খেলা শেষ করেছে সিজার ফার্নান্দোর ছেলেরা। উপরন্তু দলে কাহিলের মত বিশ্বকাপারের উপস্থিতিতে ঘরের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট তোলার কথাই ভাবছে জামশেদপুর এফসি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top