News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তেলেগু অভিনেতা ভাইজাক প্রসাদ
Image

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তেলেগু অভিনেতা ভাইজাক প্রসাদ

হায়দরাবাদ, ২১ অক্টোবর (হি.স.) : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান তেলেগু অভিনেতা ভাইজাক প্রসাদ। রবিবার সকালে হায়দরাবাদের নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫।
পরিবারের তরফ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
একাধিক তেলেগু ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল নুভভু নেনু, জয় চিরঞ্জীবি, ভাদ্রা, লাভারস ক্লাব, ওক্কা সানম। ২০১৭ সালে ইডহি মা প্রেম কথায় তাকে শেষবারের মতো দেখা যায়। নুভু নেনু ছবিতে উদয় কিরণের পিতার চরিত্রে অভিনয় করার জন্য প্রশংসাও অর্জন করেন তিনি। তিন দশকের সুদীর্ঘ অভিনয় জীবনে ১৭৫টি ছবিতে অভিনয় করেছেন। তাঁর আসল নাম কোরলাম পার্বতী ভাড়াপ্রসাদ রাও। রজনীকান্তের শিবাজী ছবিতে একটি চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়ে ছিল তাকে। ১৯৮৫ সালে বাবাই আব্বাই ছবিতে আত্মপ্রকাশ হয় তার। ছোট পর্দাতেও জনপ্রিয় ছিলেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top