News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু পৌরনিগম নির্বাচনে বড় জয় পেল বিজেপি
Image

জম্মু পৌরনিগম নির্বাচনে বড় জয় পেল বিজেপি

জম্মু, ২১ অক্টোবর (হি.স.) : জম্মু পৌরনিগম নির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি। তবে জম্মু প্রদেশের অন্য জেলাগুলিতে তাদের ফল খুব একটা ভালো হয় নি।
ফলাফল ঘোষণার পরই টুইটারে একটি তালিকা প্রকাশ করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। জম্মু রিজিয়নে ৫২০টি ওয়ার্ডের মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিজেপি। ১১০টি আসন দখল করতে পেরেছে কংগ্রেস। নির্দল জিতেছে ১৮৫টি আসন। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল প্যান্থার পার্টি পেয়েছে ১৩টি আসন। শুধুমাত্র জম্মুতে বিজেপি দখল করতে পেরেছে ৯২টি ওয়ার্ড। কংগ্রেস ও নির্দল পেয়েছে যথাক্রমে ২৮ ও ৩৪টি আসন।
এদিকে, কাঠুয়াতেও বিজেপি ভাল ফল করেছে। ৮০টির মধ্যে ৩৪টি ওয়ার্ড দখল করতে পেরেছে তারা। কিছুদিন আগে এক কিশোরীর ধর্ষণ ও খুনের ঘটনায় সংবাদ শিরোনামে এসেছিল কাঠুয়া। এখানে ১৯টি ওয়ার্ড দখলে এসেছে কংগ্রেসের। নির্দলরা পেয়েছে ২৭টি আসন। সাম্বা জেলায় ৫৬টি ওয়ার্ডের মধ্যে বিজেপি জিতেছে ১৮টিতে। কংগ্রেস জিতেছে মাত্র ৯টি ওয়ার্ড। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ২৭টি ওয়ার্ডে।
কংগ্রেস, বিজেপির থেকে ভাল ফল করেছে কিশতোয়ার, দোদা ও রম্বনে। তবে, নির্দল প্রার্থীরাও এইসব জেলায় আধিপত্য দেখিয়েছেন। লে পৌরসভায় অবশ্য কংগ্রেস ১৩টি আসনেই জয়লাভ করেছে। বিজেপি সেখানে খাতাই খুলতে পারেনি। ৩৫ (এ) ধারা অবলুপ্তির চেষ্টার বিরোধিতা করে নির্বাচনেই লড়েনি ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি। এমাসের শুরুর দিকে রাজ্যের পৌরভোট সম্পন্ন হয়। জম্মু ও লাদাখে প্রচুর ভোটার নির্বাচনে অংশ নিলেও কাশ্মীরে মাত্র ৩.৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top