News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীর পৌরসভা নির্বাচনে বারামুলায় ১২টি আসনে জয় কংগ্রেসের
Image

জম্মু ও কাশ্মীর পৌরসভা নির্বাচনে বারামুলায় ১২টি আসনে জয় কংগ্রেসের

বারামুলা, ২০ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীর পৌরসভা নির্বাচনে শনিবার ছিল ভোটগণনা। বারামুলা পৌরসভায় ২১টি আসনের মধ্যে ১২টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। উরি পৌরসভায় ১৩টি আসনের মধ্যে ছয়টি আসনে জয়ী কংগ্রেস। অন্যদিকে কংগ্রেসের চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপি বারামুলায় ছয়টি আসনে জয়লাভ করেছে। উরি পৌরসভায় কোনও আসনই তারা পায়নি।

রাজ্যের ৭৯টি পৌরসভায় নির্বাচনের কথা থাকলেও পর্যাপ্ত মনোনয়ন না পড়ার জন্য ২৭টি পৌরসভায় কোনও নির্বাচন হয়নি। ফলে স্রেফ ৫২টি পৌরসভায় চার দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১১৪৫ ওয়ার্ডের জন্য মনোনয়ন পড়েছিল ৩৩৭২। মূলত বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে লড়াই হয়েছে এই নির্বাচনে। ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি-র এই নির্বাচন লড়েনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top