News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে প্রথমবার নামতে চলেছেন ঋষভ পন্ত
Image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে প্রথমবার নামতে চলেছেন ঋষভ পন্ত

গুয়াহাটি, ২০ অক্টোবর (হি.স.) : এবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার খেলার সুযোগ পেলেন ঋষভ পন্ত৷ গতবছর বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া ক্যাপ হাতে পেয়েছিলেন৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দেশের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন তিনি৷ আবার এবছর নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছে এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের৷ এবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেশের জার্সিতে খেলতে চলেছেন ঋষভ৷

মহেন্দ্র সিং ধোনি দলে থাকা সত্ত্বেও জাতীয় নির্বাচকরা বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে দলে ঢুকিয়ে দেয় ঋষভকে৷ ভারতের বিশ্বকাপ ভাবনায় পন্তকে রাখায় অফ ফর্মে থাকা ধোনির অস্বস্তিতে পড়া স্বাভাবিক৷ এবার টিম ম্যানেজমেন্ট তাঁকে প্রথম একাদশে রাখার ইঙ্গিত দেওয়ায় নিঃসন্দেহে ধোনির উপর চাপ বাড়বে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু’টি একদিনের ম্যাচের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল নির্বাচকদের তরফে৷ সিরিজ শুরুর আগের দিন ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচের জন্য ১২ জনের দল বেছে নেয়৷ প্রাথমিক স্কোয়াডে থাকা মণীশ পান্ডে ও লোকেশ রাহুলকে প্রথম একদিনের ম্যাচের জন্য বিবেচনা করেনি কোহলি-শাস্ত্রীরা৷

বাকি ১২ জনের মধ্যে পাঁচজন বিশেষজ্ঞ বোলারের পাশাপাশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা থাকায় ধরে নেওয়া যায় একজন বোলারকে বসতে হবে রিজার্ভ বেঞ্চে৷ সেক্ষেত্রে উমেশ, শামি, খলিলের মধ্যে থেকে একজন জলবাহকের ভূমিকায় দেখা যেতে পারে৷ আগামীকাল রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামার জন্য তৈরি বলে তিনি ট্যুইটারে জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top