News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ-ভারতের নৌ ট্রানজিট কার্যকরে নৌপথ সংস্কার হচ্ছে
Image

বাংলাদেশ-ভারতের নৌ ট্রানজিট কার্যকরে নৌপথ সংস্কার হচ্ছে

আবু আলী, ঢাকা, ২০ অক্টোবর ॥ বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ ট্রানজিট কার্যকর করতে অবকাঠোমো উন্নয়ন করতে চায় বাংলাদেশ সরকার। তাই ২২৭ কোটি ৪৬ লাখ টাকার ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আওতায় সিরাজগঞ্জ থেকে দাকুয়া পর্যন্ত অবস্থিত নৌপথ সংস্কার করা হবে। এ সংস্কার কাজ বাস্তবায়ন করতে ধরিত্রী বঙ্গ জয়েনভঞ্জার।

ইতিমধ্যে বাংলাদেশের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ওে সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম বলেন, ভারত-বাংলাদেশ সরকারের যৌথভাবে বাস্তবায়নাধীন প্রটোকল নৌ-রুটের আওতায় সিরাজগঞ্জ থেকে দাকুয়া পর্যন্ত অবস্থিত নৌপথ সংস্কার করা হবে। এ সংস্কার কাজে ব্যয় হবে ২২৭ কোটি ৪৬ লাখ টাকা। এ কাজ বাস্তবায়নে যে খরচ হবে তার ৮০ শতাংশ দেবে ভারত এবং ২০ শতাংশ দেবে বাংলাদেশ। অর্থাৎ এটি যৌথ মূলধনে করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ থেকে দাকুয়া পর্যন্ত নৌপথ ৩০ মিটার প্রশস্ত এবং ২ দশমিক ৫ মিটার গভীর করে খনন করা হবে। এ নৌপথ থেকে প্রায় ৩৬ লাখ ঘনমিটার বালি আপশারন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে সময় ধরা হয়েছে ২ বছর। বাস্তবায়নকরী প্রতিষ্ঠানকে পরবর্তী ৫ বছর এ প্রকল্পের রক্ষনাবেক্ষণ করতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top