News Flash

  • Home
  • Uncategorized
  • বিপুল আসনে জিতে মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি : অমিত শাহ
Image

বিপুল আসনে জিতে মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি : অমিত শাহ

ভোপাল, ১৪ অক্টোবর (হি.স.) : বিপুল আসনে জিতে মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। মধ্যপ্রদেশের এই জয় অন্যান্য রাজ্যের বিজেপিকর্মীদের অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
রবিবার মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, সমস্ত শক্তি দিয়ে ঝাপালেও বিরোধীরা মধ্যপ্রদেশে বিজেপিকে পরাজিত করতে পারবে না। মধ্যপ্রদেশে এই বিপুল জয় কেরল, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার বিজেপিকর্মীদেরও অনুপ্রাণিত করবে। ২০১৯ সালে বিজেপির ক্ষমতার ভিত্তি হয়ে উঠবে মধ্যপ্রদেশের এই জয়। কেন্দ্রে বিগত সাড়ে চার বছরে প্রধানমন্ত্রী যে উন্নয়নমুখী কাজ করেছে তার খতিয়ান জনগণের কাছে তুলে ধরতে হবে।
ইউপিএ জমানার প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহ বলেন, ইউপিএ আমলে ত্রয়োদশ অর্থ কমিশনের তরফ থেকে ১.৩৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর মধ্যপ্রদেশের জন্য বরাদ্দ করা হয় ৩.৪৪ লক্ষ কোটি টাকা। জনগণ এখন কংগ্রেস থেকে বিগত চার প্রজন্মের খতিয়ান চাইছে। বিদ্যুৎ এবং সড়কে প্রভূত উন্নতি হয়েছে গোটা রাজ্যে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top