News Flash

  • Home
  • Uncategorized
  • অপ্রতিরোধ্য জোকোভিচ, মাত্র ৩৭ মিনিটে সাংহাই মাস্টার্স জয়
Image

অপ্রতিরোধ্য জোকোভিচ, মাত্র ৩৭ মিনিটে সাংহাই মাস্টার্স জয়

সাংহাই, ১৫ অক্টোবর (হি.স.) : অস্ত্রোপচারের পর কোর্টে ফিরে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন নোভাক জোকোভিচ। চলতি মরশুমে দুটি গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ও ইউএস ওপেনে চ্যাম্পিয়ন। আর ফাইনালে তাঁর সামনে কার্যত দাঁড়াতে পারলেন না ক্রোয়েশিয়ার বোরনা চোরিচ। নোভাক জিতলেন ৬-৩, ৬-৪ গেমে তাও মাত্র ৩৭ মিনিটে। সেইসঙ্গে এখানে এই নিয়ে চারবার সাংহাই মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন জোকার।
ক্রোট প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন সার্বিয়ান তারকা। ৩১ বছর বয়সী জোকারের সামনে এদিন অসহায় দেখাল প্রতিযোগিতার ১৩ নম্বর বাছাই চোরিচকে। কোনও প্রতিরোধই গড়তে পারলেন না বছর একুশের ক্রোট তারকা। এটিপি-র নতুন ক্রমতালিকায় রজার ফেডেরারকে পেছনে ফেলে ২ নম্বরে উঠে এলেন নোভাক জোকোভিচ। টানা ১৮ ম্যাচে জয়ী নোভাক তাড়া করছেন বিশ্বের এক নম্বর রাফায়েল নাদালকেও। টেনিস বিশ্লেষকরা বলছেন, এ ভাবে খেলে যেতে পারলে তাঁর এক নম্বরে ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরশুমের শেষে কিন্তু সিংহাসনের খুব কাছে জোকার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top