News Flash

  • Home
  • Uncategorized
  • যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন ও ভ্রান্ত : এম জে আকবর
Image

যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন ও ভ্রান্ত : এম জে আকবর

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : দেশে ফিরলেন যৌন হেনস্থায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এম জে আকবর৷ রবিবার সকালে দিল্লিতে পা রাখেন৷ আর দেশে ফিরেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবর। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস।
এদিন এম জে আকবর বলেন, প্রমাণ ছাড়া অভিযোগ করাটা এখন ছোঁয়াছে জ্বরের মতো হয়ে গিয়েছে। গোটা বিষয়টি আমার আইনজীবী দেখছে। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান হবে। কেনও সাধারণ নির্বাচনের আগে এমন ধরণের অভিযোগ আনা হচ্ছে? এর পেছনে কি কোনও রকমের উদ্দেশ্য রয়েছে? এমন ধরণের ভিত্তিহীন ও রঙ চড়ানো অভিযোগের ফলে আমার সম্মানহানি হয়েছে। মিথ্যার হাতপা থাকে না। কিন্তু তা বিষাক্ত। যা উন্মত্ততার তৈরি করতে পারে। এইসব আমাকে পীড়া দিয়েছে। এর বিরুদ্ধে আমি যথাযথ আইনি ব্যবস্থা নেব। ২০১৯–এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে কলঙ্কিত করতেই এই ধরনের মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
মি টু আন্দোলনের আঁচ এসে পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধেও৷ প্রাক্তন এই সাংবাদিক ও বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মহিলা সাংবাদিককে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে৷ এই নিয়ে সরগরম দিল্লির রাজনীতি৷ তবে যেই সময় এই অভিযোগগুলি ওঠে তখন আকবর ছিলেন নাইজেরিয়ায়৷ তাঁকে তড়িঘড়ি দেশে ফিরতে বলা হয় ৷ রবিবার সকালে দিল্লির বিমানবন্দরে পা রাখতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, পরে বিবৃতি দিয়ে সব জানানো হবে৷
উল্লেখনীয়, এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠামাত্র তার পদত্যাগের দাবি করেন কংগ্রেস এবং সিপিআই(এম)।
রবিবার সাংবাদিক সম্মেলনে বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা দৃষ্টি আকর্ষণ করছে। এম জে আকবর নিয়ে কংগ্রেস কি অবস্থান নেবে সে প্রসঙ্গে বলতে গিয়ে অনন্দ শর্মা বলেন, দল নিজের অবস্থানে অনড়। বিষয়টি নিয়ে দলের সভাপতি এবং অন্যান্য নেতারা আগেই মুখ খুলেছে। উল্লেখনীয়, যৌন হেনস্থা প্রসঙ্গে এম জে আকবরের পদত্যাগ দাবি করেছিল কংগ্রেস।
নারী নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে আনন্দ শর্মা বলেন, ”বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে যে প্রধানমন্ত্রী শপথ নিতে পারেন। যে প্রধানমন্ত্রী নারীদের সম্মান, দেশজুড়ে বোন ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন সেই তিনি কিনা এই বিষয়ে নীরব রইলেন। তাঁর নীরবতা অসহনীয়। তিনি রাষ্ট্রের প্রধান। তাই তাঁর সিদ্ধান্ত ও দৃষ্টিকোণ সবার জানা প্রয়োজন।”
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী আকবরের বিরুদ্ধে একের পরে এক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে গত কয়েক দিনে ক্রমাগত উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন তিনি। তখনই এই কুকীর্তি করেন তিনি। বিজেপি সূত্রে খবর, দল আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব দিয়েই দেখছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top