News Flash

  • Home
  • Uncategorized
  • কথা না বলে অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য আর্ডিন্যান্স আনুক কেন্দ্র : শিবসেনা
Image

কথা না বলে অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য আর্ডিন্যান্স আনুক কেন্দ্র : শিবসেনা

মুম্বই, ১৫ অক্টোবর (হি.স.): ফের রামমন্দির তৈরিই দাবিতে সরব শিবসেনা | সোমবার শিবসেনার প্রবীণ নেতা সঞ্জয় রাউত বলেন, মুখে কথা না বলে অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য আর্ডিন্যান্স আনুক কেন্দ্র।
ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপি রাম মন্দির ইস্যুতে সরব হয়েছিল। একাধিক জায়গায় নির্বাচনের মূল ইস্যুই ছিল রামমন্দির নির্মাণ। মুখে কথা না বলে অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য আর্ডিন্যান্স আনুক কেন্দ্র। এমনই দাবি করল শিবসেনা। | সোমবার শিবসেনার প্রবীণ নেতা সঞ্জয় রাউত একথা বলে বলেন, যেভাবে তিন তালাক, সংরক্ষণ ইস্যুতে একাধিক সংশোধনী এনে বিল পাস করা হয়েছে। সেভাই অযোধ্যায় রামমন্দির তৈরির জন্যও অর্ডিন্যান্স আনুক বিজেপি। তাঁর আরও দাবি, অযোধ্যার মুসলিমরাও এখন অনুমতি দিয়ে দিয়েছে তাহলে কেন রামমন্দির তৈরি করা হচ্ছে না।
এর আগে দলীয় মুখপত্র সামনায় অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য শিবসেনার পক্ষ বিজেপিকে থেকে রীতিমত হুমকি দেওয়া হয়েছে | শিবসেনার সম্পাদকীয়তে লেখা রয়েছে, যত শীঘ্র সম্ভব সুপ্রিম কোর্টে চলা মামলার নিষ্পত্তি ঘটিয়ে রামমন্দির তৈরি করার উদ্যোগ বিজেপি’র পক্ষ থেকে নেওয়া হোক। না হলে আসন্ন লোকসভা নির্বাচনে ধোপে টিকবে না তারা। সম্পাদকীয়তে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে লিখেছেন, ‘যত দ্রুত সম্ভব রামমন্দির তৈরি করুক বিজেপি। নয়তো লোকসভা নির্বাচনে রাম নাম সত্য’র জন্য তৈরি থাকুক | কেন্দ্রে নিজেদের ক্ষমতা ধরে রাখতে এখনই রামমন্দির তৈরি করা শুরু করুক কেন্দ্র। ‘সামনা’র সম্পাদকীয়তে বিজেপিকে এভাবেই কটাক্ষ করেন শিবসেনা প্রধান উদ্বব ঠাকরে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top