News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Image

বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর (হি.স.) : রবিবার উদ্বোধন হল পদ্মা সেতুর৷ পাশাপাশি মুন্সিগঞ্জের মাওয়া গোলচত্বরে নামফলক ও রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি আগেই জানিয়েছিলেন, নিজের নামের সঙ্গে বাংলাদেশের সর্ববৃহৎ সেতুর নাম জুড়তে চান না৷ কথা রাখলেন শেখ হাসিনা৷ রবিবার উদ্বোধন করলেন পদ্মা সেতুর৷
এর আগে আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, বিখ্যাত এই সেতু প্রধানমন্ত্রীর নামেই পরিচিত হবে৷ পরে সেই প্রস্তাব বাতিল করে দেন শেখ হাসিনা৷ তিনি বলেন, এই সেতু দেশের গর্ব, জাতির জন্যই এটি উৎসর্গ করা হবে৷ সেই মত রবিবার মুন্সিগঞ্জের মাওয়ায় গিয়ে সেতুর নামফলক উদ্বোধন করেন তিনি৷
পদ্মা নদীর উপর ১৫ কিলোমিটার দৈর্ঘ্য নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু তৈরি হচ্ছে। এর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে৷ প্রথমদিকে বিশ্বব্যাংক এই সেতু তৈরিতে অর্থ প্রদান করবে বলেছিল৷ পরে তারা সরে আসে৷ এরপর বাংলাদেশ সরকার নিজের খরচেই এই বৃহত্তম সেতু প্রকল্প সম্পাদন করছে৷ ২০১৮ সালের শেষের দিকে এটির উপর দিয়ে যানবাহন চলাচল করবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top