News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তি হারাচ্ছে তিতলি, পুজার প্রস্তুতি জোর কদমে চলছে মহকুমাগুলিতেও
Image

শক্তি হারাচ্ছে তিতলি, পুজার প্রস্তুতি জোর কদমে চলছে মহকুমাগুলিতেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ শহরের সাথে পাল্লা দিয়ে মহকুমার পুজা প্রস্তুতি চলছে জোর কদমে৷ আর মাত্র চারদিন বাকি৷ মহকুমার প্রতিটি ক্লাবে মাকে সাজিয়ে তুলতে চলছে শেষ তুলির টান৷ প্যান্ডেলে চলছে শেষ পর্যায়ে কাজ৷ জানা গেছে, এ বছর প্রতিটি মহকুমার অন্যান্য বারের তুলনায় পুজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ এদিকে আচমকা তিতলির আগমনে খানিকটা পুজার বাজারে ছন্দ’তন হলেও সন্ধ্যার পর কিন্তু প্রতিটি দোকানে ব্যাপক সংখ্যায় সাধারণ মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে৷ শহরের শপিংমলের তুলনায় মহকুমার দোকানগুলিতে ভিড় কোনও অংশে কম নয়৷ সাম্প্রতিক বন্যার ফলে এ বছর শহরের পূর্বাঞ্চলে পুজোর জৌলুস অনেকটাই কম লক্ষ করা গেছে৷ কিন্তু, সেখানকার ক্লাবগুলি দেবী আরাধনায় নিজেদের সাধ্যমত প্রস্তুতি নিয়েছে৷ চলছে প্যান্ডেলে প্যান্ডেলে কাজ, চলছে মুর্তিপাড়ার কাজ৷ এক কথায় শহরের পূর্বাঞ্চলেও পুজা প্রস্তুতি জোর কদমে৷ জানা গেছে, মনু থানা এলাকায় বড় এবং ছোট বাজেটের পুজা এবার অন্যান্যবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে৷ এ বছর মনুঘাটে উল্লেখযোগ্য পুজাগুলির মধ্যে হল ক্ষুদিরাম সংঘ, আমরা সবাই ক্লাব, বুলেট ক্লাব ইত্যাদি৷ এদিকে, ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর গ্রাম পাহাড়ে আর্থিক সঙ্কটের জন্য বাজারে বেচাকেনা কম হচ্ছে৷ এর ফলে পুজার চাঁদাও কাট ছাট করতে হচ্ছে৷ পরোক্ষভাবে তাঁরা স্বীকার করেছেন, গাঁজা ক্ষেতের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে৷ তবে যাই হোক না কেন, মায়ের আরাধনায় একটুও যাতে ত্রুটি না হয় সেদিক দিয়ে ক্লাবের কর্মকর্তারা সৃষ্টি হয়েছে৷

এদিকে তিতলি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে৷ ক্রমশই তিতলি দুর্বল হচ্ছে৷ এদিকে, তিতলির জেরে গত বুধবার থেকে রাজ্যের আকাশ মুখভার করে আছে৷ বৃহস্পতিবার সকাল থেকে ঝিরঝির বৃষ্টি চলছে৷ শুক্রবার সকালেও ঝির ঝির বৃষ্টিতে খামতি নেই৷ পুজার মুখে আকাশের মুখ ভার৷ ফলে পুজা উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷ এদিকে, শুক্রবার সকাল থেকে ঝির ঝির বৃষ্টির মধ্যেও ছাতি মাথায় পুজার বাজার করতে বেরিয়ে পড়েছেন মহিলারা৷ প্রতিটি দোকানেই ছিল উপচে পড়া ভিড়৷ যদিও একই চিত্র গতকালও লক্ষ করা গেছে৷ এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যে কোনও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই৷ শনিবার থেকে আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top