News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানবন্দরে চালু হয়েছে প্রিপেইড অটো এবং ট্যাক্সি পরিষেবা
Image

বিমানবন্দরে চালু হয়েছে প্রিপেইড অটো এবং ট্যাক্সি পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ আগরতলা বিমানবন্দরে খোলা হল প্রিপেইড ট্যাক্সি এবং অটো কাউন্টার৷ শুক্রবার দুপুরে এই কাউন্টারের শূভ সূচনা করেছেন পরিবহণমন্ত্রী প্রাণজিৎ সিংহরায়৷ মন্ত্রীর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার৷ বহিঃরাজ্যের বিমানবন্দরগুলিতে প্রিপেইড ট্যাক্সি ও অটোরিক্সার যেমন কাউন্টার থাকে অনুরূপভাবে আগরতলা বিমানবন্দরেও প্রিপেইড ট্যাক্সি ও অটোর জন্য কাউন্টার খোলা হয়েছে৷ যাত্রীরা যাতে সুশৃঙ্খলভাবে এই পরিষেবা পেতে পারেন এবং প্রিপেইড কাউন্টারে ট্যাক্সি ও অটো রিক্সাগুলি যাতে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহণ করতে পারে সে ব্যাপারে সবসময় নজর রাখবে স্থানীয় থানার পুলিশ৷

জানা গেছে, ট্যাক্সি এবং অটো চালকরা যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন সেজন্য সরকার থেকে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে৷ শুক্রবার বিকেল থেকে যাত্রীদের আর অসুবিধা হবে না৷ বিমানবন্দরের অ্যারাইভেল গেটের পাশেই কাউন্টারটি খোলা হয়েছে৷ দিনরাত যতক্ষণ বিমান পরিষেবা থাকবে ততক্ষণ পর্যন্ত কাউন্টার খোলা থাকবে বলে জানানো হয়েছে৷ প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যের বিমানবন্দরে এই পরিষেবা চালু রয়েছে৷ ত্রিপুরাতে এই ব্যবস্থা চালু হওয়ায় যাত্রী সাধারণনের সুবিধা হবে বলে আশা সকলের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top