News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া বেতনক্রমে কত মিলবে, হিসেব কষতে শিক্ষক-কর্মচারীদের কালঘাম ছুটছে
Image

নয়া বেতনক্রমে কত মিলবে, হিসেব কষতে শিক্ষক-কর্মচারীদের কালঘাম ছুটছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ নয়া বেতনক্রম অনুসারে পকেটে বাড়তি কি পরিমাণ অর্থ ঢুকবে সেই হিসেব কষতে গিয়ে শিক্ষক-কর্মচারীদের কালঘাম ছুঁটছে৷ কারণ, নয়া বেতনক্রমে বিজ্ঞপ্তি জারি হয়েছে ঠিকই৷ কিন্তু, তালিকা ঘেটে মূল বেতন কত হবে তা বের করতে খুবই কষ্ট হচ্ছে তাদের৷ নয়া বেতনক্রম অনুসারে শিক্ষক কর্মচারীদের ০.৩২ শতাংশ বৃদ্ধি হচ্ছে৷ তাতে কর্মচারীদের নয়া বেতনক্রম হচ্ছে ২.৫৭ শতাংশ৷ কিন্তু, বিজ্ঞপ্তি অনুসারে কোন কোন ক্ষেত্রে বেতনক্রম হবে ২.৫৭ শতাংশের কম৷

এই জটিলতা নিয়ে অর্থ দপ্তরের জনৈক আধিকারীকের সাথে বিস্তারিত আলোচনায় জানা গেছে, কোন কোন কর্মচারীর বেতন ২.৫৭ বেতনক্রম অনুসারে হিসেব করা হলে দেখা যাচ্ছে তা কেন্দ্রীয় বেতনক্রম ছাড়িয়ে যায়৷ শুধু তাই নয়, একজন অবর সচিবের বেতন মুখ্যসচিবের বেতনের তুলনায় অনেক বেশি হয়ে যায়৷ সেক্ষেত্রে প্রত্যেক শিক্ষক কর্মচারীদের তাদের গ্রেড পে অনুসারে নির্দিষ্ট ফর্মুলাতে বিভক্ত করা হয়েছে৷

ওই আধিকারিকের কথায়, একজন কর্মচারীর নয়া বেতন কাঠামো কি দাঁড়াবে তা বের করতে গেলে তাকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত প্রাপ্ত বেসিক পে’র ২.২৫ দিয়ে ভাগফল গ্রেড পে’র ইনডেক্স লেভেল অনুযায়ী গুন করতে হবে৷ সেই অনুযায়ী ওই ইনডেক্স লেভেলের স্তর দেখতে হবে৷ তাহলেই স্পষ্ট হয়ে যাবে নয়া বেতনক্রমে ওই কর্মচারীর মূল বেতন কত হচ্ছে৷

একই ভাবে পেনশনার্সদের জন্যও নির্দিষ্ট ফর্মুলা রয়েছে৷ পেনশনার্সদের ক্ষেত্রে ৩১ মার্চ ২০১৭ সাল পর্যন্ত তাদের বেসিকের সাথে ২.৫৭ ফিটম্যান্ট ফেক্টর দিয়ে গুন করলেই তাদের নয়া বেতন বেরিয়ে আসবে৷ এই বিষয়ে ওই আধিকারীক ব্যাখ্যা দিয়ে বলেন, পেনশনর্সারা ১ এপ্রিল ২০১৭ থেকে ২.২৫ বেতনক্রমের সুযোগ পেয়েছেন৷ তাই তাদের নয়া পেনশনের হিসেবে বের করতে হলে ৩১ মার্চ ২০১৭ সালকে ভিত্তি বছর হিসেবে ধরা হবে৷

ওই আধিকারীক আরো জানিয়েছেন, আরওপি তৈরির কাজ জোর কদমে চলছে৷ ধারণা করা হচ্ছে, আগামী মাসের মধ্যেই আরওপি প্রকাশ করা সম্ভব হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top