News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ শতাংশ ভাতা প্রাপক ভুয়ো, নতুন ভাবে রিভিউ করবে রাজ্য
Image

১৫ শতাংশ ভাতা প্রাপক ভুয়ো, নতুন ভাবে রিভিউ করবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ রাজ্যে সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে রিভিউ করা হয়েছে৷ রিভিউ করার পর দেখা গেছে যে,  সামাজিক ভাতার ক্ষেত্রে ১৫ শতাংশ ভুয়োভাবে ভাতার সুযোগ নিচ্ছেন৷ তাই নতুন করে রিভিউ করা হবে৷

এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্ত ভাতা প্রাপকদের নতুন করে রিভিউ করা হবে৷ প্রত্যেকের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে দপ্তর৷ এরপরই দাবি-আপত্তিও শোনা  হবে৷ সবশেষে ভূয়ো ভাতা প্রাপকদের তালিকা থেকে বাদ দেওয়া হবে৷ তিনি জানান,  বর্তমানে রাজ্যে ৪ লক্ষ ৩ হাজার ৯৭৫ জন সামাজিক ভাতা পাচ্ছেন৷ এক্ষেত্রে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে, বাৎসরিক আয় ১ লক্ষ টাকার নিচে রয়েছে এমন পরিবারের ক্ষেত্রে সামাজিক ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে৷ এক্ষেত্রে পরিবারে কোনও সরকারি চাকুরিজীবী থাকলে সামাজিক ভাতার জন্য বিবেচনা করা হবে না৷ কিন্তু এক্ষেত্রে চুক্তিবদ্ধ কর্মী, দৈনিক  হাজিরার কর্মী, অঙ্গনওয়াড়ি কমী, আশা কর্মী, কমিউটিনি হেলথ গাইড হলে সামাজিক  ভাতার সুযোগ পাবেন৷ আবার কোনও পরিবার যারা আয়কর দিচ্ছেন, যাদের ২ একর কৃষিজমি, রাব ার বাগান, হর্টি প্ল্যান্টেশন, চা বাগান রয়েছে তারাও সামাজিক ভাতার সুবিধা পাবেন না৷ এছাড়া এমন পরিবার যাদের এলইডি বা এলসিডি টিভি, রেফ্রি জারেটর, এসি মেশিন, মোটর চালিত যানের মধ্যে থেকে যেকোন দুটি রয়েছে তারাও সামাজিক ভাতার সুবিধা পাবে না৷ তবে উল্লেখিত দ্রব্যাদির মদ্যে যেসব পরিবারে একটি মাত্র দ্রব্য রয়েছে তারা সামাজিক ভাতার সুযোগ পাবে  বলে শিক্ষামন্ত্রী জানান৷ তবে এক্ষেত্রে গ্রামসভার মাধ্যমেই স্বচ্ছভাবে সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে নতুনভাবে অন্তর্ভূক্তি বা  বাদ দেওয়া হবে৷ তিনি আরও বলেন, ৮০ ব ছর বা তার বেশি বয়সের ভাতা প্রাপক রয়েছেন তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় স্কিমে যারা রয়েছেন তারা প্রতিমাসে ৯০০ টাকা করে এবং রাজ্য স্কিমের তারা ৭০০ টাকা করে পাচ্ছেন৷ এদিন মন্ত্রিসভায় রাজ্য স্কিমে এই বয়সের ভাতা প্রাপকদেরও ৯০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top