News Flash

  • Home
  • Uncategorized
  • জালি পার্থ, কংগ্রেস প্রার্থীকে বিধায়ক ঘোষণার দাবী
Image

জালি পার্থ, কংগ্রেস প্রার্থীকে বিধায়ক ঘোষণার দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ প্রাক্তন বিধায়ক পার্থ দাসের এসসি সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ায় শালগড়া-কাকড়াবন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়কের মর্যাদা বাতিল করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷ ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে পার্থ দাস ওই কেন্দ্র থেকে আরএসপি প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন৷ কংগ্রেস প্রার্থী মিরা দাস ওই কেন্দ্রে তখন পরাজিত হয়েছিলেন৷ প্রদেশ কংগ্রেস মিরা দাসকে বিজয়ী ঘোষণার পাশাপাশি প্রাক্তন বিধায়কের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের এসসি শাখার সাধারণ সম্পাদক রতন দাস এই দাবি তুলেছেন৷

তাঁর কথায়, পার্থ দাসের সার্টিফিকেট জাল তা উচ্চ আদালতে প্রমাণিত হয়েছে৷ ফলে, প্রাক্তন বিধায়ক হিসেবে সুযোগ সুবিধা পাওয়ার কোনও অধিকার  নেই তাঁর৷ এসসি সার্টিফিকেট বাতিল হওয়ায় তাঁর বিধায়ক পদ বাতিল হওয়াই স্বাভাবিক৷ সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থীকে বিজয়ী ঘোষণা দেওয়া উচিত৷

এদিন তিনি আরও দাবি করেন, বামফ্রন্টের মতই বিজেপিতেও এসসি জাল সার্টিফিকেট ধারি বিধায়ক রয়েছেন৷ তাঁর হুশিয়ারি, সমস্ত তথ্য প্রমাণ নিয়ে ওই বিধায়কের বিরুদ্ধে খুব শীঘ্রই উচ্চ আদালতে মামলা করা হবে৷ তাঁর কথায়, ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজয়ী একজন মহিলা সহ দুই বিজেপি বিধায়কের এসসি সার্টিফিকেট জাল৷ ফলে, আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া সব রকম উদ্যোগ নেবে প্রদেশ কংগ্রেস৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top