News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির কাজে স্থগিতাদেশ কোর্টের
Image

আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির কাজে স্থগিতাদেশ কোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির কাজকর্মের উপর আদালত স্থগিতাদেশ জারী করেছে এবং পূর্বতন কমিটিকেই বহাল রেখেছে৷ পূর্বতন কমিটির কাজকর্মে বর্তমান কমিটি বাধা দিতে পারবে না বলে আদালতের রায়ে বলা হয়েছে৷ সিভিল জজ (জুনিয়র ডিভিশান) শ্রীমতি ছন্দিতা দেবনাথ আগরতলা প্রেসক্লাবের কমিটির কাজকর্মে স্থগিতাদেশ জারি করে ক্লাবের তহবিল ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন৷ সাংবাদিক প্রশান্ত চক্রবর্তী ও সাংবাদিক সীতাংশু রঞ্জন দের আবেদনের উপর এই স্থগিতাদেশ জারী হয়৷ আগরতলা প্রেস ক্লাবের পূর্বতন কমিটি গঠিত হয়েছিল ২০১৭ সালের ১২ই  ফেব্রুয়ারী৷ এই কমিটির মেয়াদ ছিল ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি৷ আদালত বলেছে আগরতলা প্রেস ক্লাবের কোনও কনভেনর নিয়োগের সংস্থান নেই৷ ক্লাবের নির্বাচন পরিচালনায় কনভেনর কোনও রিটানিং অফিসার নিয়োগ করতে পারেন না৷ আগামী ১৭ই নভেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ জারী থাকবে৷ এদিনই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷

আবেদনকারীদের পক্ষে এই মামলা পরিচালনা করেন এডভোকেট পুরুষোত্তম রায় বর্মন৷ সহযোগিতায় ছিলেন এডভোকেট রঘুনাথ মুখার্জি ও মানসী দেব৷ উল্লেখ্য, পরিচালন কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলার ঘটনা আগরতাল প্রেস ক্লাবের ইতিহাসে এই প্রথম ও নজির বিহীন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top