News Flash

  • Home
  • Uncategorized
  • টেক অফের সময় পাঁচিলে ধাক্কা বিমানের চাকার, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ১৩৬ জন যাত্রীর
Image

টেক অফের সময় পাঁচিলে ধাক্কা বিমানের চাকার, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ১৩৬ জন যাত্রীর

চেন্নাই ও মুম্বই, ১২ অক্টোবর (হি.স.): বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান| বৃহস্পতিবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ তামিলনাড়ুর ত্রিচি বিমানবন্দর থেকে টেক অফের সময় এটিসি কম্পাউন্ডের পাঁচিলে ধাক্কা মারে বিমানটির দু’টি চাকা| বিমানটির চাকা ও নিচের অংশ লেগে পাঁচিলটি ভেঙে যায়| বিমানের নিচের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে| এরপর শুক্রবার সকাল ৫.৩৫ মিনিট নাগাদ মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি| সৌভাগ্যক্রমে ছ’জন ক্রু মেম্বার-সহ বিমানে থাকা ১৩৬ জন যাত্রীই নিরাপদে রয়েছেন| কি কারণে এই বিপত্তি, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| আভ্যন্তরীন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলট এবং কো-পাইলটকে বিশ্রামে পাঠানো হয়েছে|
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ ত্রিচি বিমানবন্দর থেকে টেক অফের সময় এটিসি কম্পাউন্ডের পাঁচিলে ধাক্কা মারে বিমানটির দু’টি চাকা| ধাক্কায় পাঁচিলটি ভেঙে যায়| বিমানের নিচের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে| এরপর শুক্রবার সকাল ৫.৩৫ মিনিট নাগাদ মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি| দুবাইগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিতে ছ’জন ক্রু মেম্বার-সহ ১৩৬ জন যাত্রী ছিলেন| সৌভাগ্যক্রমে ছ’জন ক্রু মেম্বার-সহ বিমানে থাকা ১৩৬ জন যাত্রীই নিরাপদে রয়েছেন| কি কারণে এই বিপত্তি, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দুবাইগামী বিমানটির পাইলট ইন কম্যান্ড ছিলেন ক্যাপ্টেন ড. গণেশ বাৱু, ৩৬০০ ঘন্টা বি ৭৩৭ এয়ারক্রাফ্ট ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর| ফার্স্ট অফিসার ছিলেন ক্যাপ্টেন অনুরাগ, ৩০০০ ঘন্টা বি ৭৩৭ বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর| তবে, আভ্যন্তরীন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলট এবং কো-পাইলটকে বিশ্রামে পাঠানো হয়েছে| অধিকারিকরা আরও জানিয়েছেন, পাঁচিলে ধাক্কার জেরে বিমানটির অ্যান্টিনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে পড়া অংশ মাটিতে পাওয়া গিয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top