News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুর সীমান্তে বিএসএফ – জনতা খন্ডযুদ্ধ, উত্তেজনা
Image

জয়পুর সীমান্তে বিএসএফ – জনতা খন্ডযুদ্ধ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ এক যুবককে অযথা হয়রানির ঘটনায় জয়পুর সীমান্তে বৃহস্পতিবার বিএসএফ ও স্থানীয় জনগণের মধ্যে খন্ডযুদ্ধ হয়েছে৷ তাতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ স্থানীয় জনগণ এই ঘটনায় থানায় মামলা করেছে৷

জানা গেছে, এদিন জয়পুর সীমান্ত এলাকার বাসীন্দা জয়লাল মিয়াকে পুলিশ মারধর করেছে৷ এই ঘটনায় স্থানীয় জনগণ প্রতিরোধে এগিয়ে আসলে বিএসএফ জওয়ানরা বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ৷

এদিন জয়লাল বাড়ি থেকে বেড়িয়ে কাজে যাওয়ার সময় বিএসএফ তার পথ আটকে জিজ্ঞাসাবাদ করে৷ পাচারকারী সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের সময় বিএসএফ জওয়ানরা তাকে মারধর করেছে বলে অভিযোগ৷ ওইসময় জয়লালের চিৎকার শুনে স্থানীয় জনগণ ছুটে আসেন৷ তারা প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ জওয়ানরা স্থানীয় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ৷

এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পশ্চিম থানা ও বটতলা ফাঁড়ির পুলিশ ছুটে যায়৷ বিএসএফের মারধরে জয়লাল সহ তিনজন আহত হয়েছেন৷ এছাড়াও আরো কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন৷ আহত তিনজন জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর৷ স্থানীয় জনগণ এই ঘটনায় অভিযুক্ত বিএসএফ জওয়ানদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top