News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশন, বিস্তর সমস্যা সত্বেও ঐতিহাসিক সিদ্ধান্ত, বলল বিজেপি
Image

সপ্তম বেতন কমিশন, বিস্তর সমস্যা সত্বেও ঐতিহাসিক সিদ্ধান্ত, বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ বিস্তর সমস্যা থাকা সত্বেও রাজ্যে বিজেপি – আইপিএফটি জোট সরকার মঙ্গলবার প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সপ্তম বেতন কমিশন লাগু করার সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য সরকারের কর্মচারীদের উপর দীর্ঘ বঞ্চনার ইতি টেনেছে প্রগতিশীল, উন্নয়নকামী ও জনদরদি সরকার৷ বুধবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন পার্টির রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক৷ তাঁর কথায়, প্রতিকূল পরিস্থিতিতে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্ত ঐতিহাসিক৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বিজেপি৷

তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যবাসীর কাছে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল৷ জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয়ে সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়৷ তা বাস্তবায়নের জন্য কমিশন গঠনের ঘোষণাও করা হয়েছিল৷ যদিও রাজ্যের সরকারি কর্মচারীদের বঞ্চনাকে চিরস্থায়ী করতে বামফ্রন্ট সরকার বহু জটিলতার সৃষ্টি করে রেখেছিল৷ আর কমিশন এসব দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়ে৷ উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্বতন জনবিরোধী, কর্মচারী-বিরোধী সরকারের সৃষ্ট গ্যাঁড়াকল ভাঙতে কমিশন এবং রাজ্য প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়েছে৷ অন্যথায় আরও আগেই কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা এর সুবিধা পেয়ে যেতেন বলে জানিয়েছেন দলের সম্পাদিকা প্রতিমা ভৌমিক৷

প্রতিমা ভৌমিকের কথায়, এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি৷ পার্টি নেতৃত্ব সরকারের এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মন্ত্রিসভার সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছে৷ তিনি বলেন, সরকারি কর্মচারীদের পে কমিশন ঘোষণার মাধ্যমে প্রমাণ হল বিজেপি যে প্রতিশ্রুতি দেয় তার খেলাপ করে না, অক্ষরে অক্ষরে পালন করে৷ বামফ্রন্ট সরকারের সৃষ্ট সমস্যার জন্য সপ্তম বেতন কমিশন লাগু করতে বেশ কিছুটা সময় লেগে গেছে৷ যদিও এ নিয়ে কর্মচারী বিরোধী সিপিআইএম নেতারা বিভিন্ন সময় অপপ্রচার চালিয়ে গেছেন৷ কিন্তু সরকার এবার সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে প্রতিক্রিয়াশালী গোষ্ঠীকে যোগ্য জবাব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top