News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতার পথ অবরোধ সাব্রুমে
Image

পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতার পথ অবরোধ সাব্রুমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ বুধবার সকাল নয়াটায় সাব্রুম থানার ওসি কমল কর চৌধুরীর দাদাগিরির প্রতিবাদে হরিনা এলাকায় জনগণ সাব্রুম- আগরতলা সড়ক অবরোধ করেন৷ ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে৷ সাব্রুম থানার ওসি কমল কর চৌধুরীর নেতৃত্বে পুলিশ মহিলা পুলিশ ছাড়া এক ব্যবাসায়ীর বাড়িতে তল্লাসীর নামে ব্যাপক ভাঙচুর করেছে রাত সাড়ে আটটা নাগাদ৷ বাজারের পাশেই ব্যবসায়ী সজল দের বাড়ি৷ এই খবর হরিনা বাজারে ছড়িয়ে পড়তেই ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন৷ বিক্ষোভ দেখাতে থাকেন৷ পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে লাঠিচার্জ করে৷ এতে বেশ কয়েকজন আহত হন৷ তাদের মঙ্গলবার রাতেই হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাজার থেকে কিছু নিরীহ লোককে পুলিশ ধরে থানায় নিয়ে যায় বলে অভিযোগ৷ একটি মিথ্যা মামলাও করা হয় থানায়৷ এই মিথ্যা মামলা  প্রত্যাহারের দাবীতে পথ অবরোধ  করেন স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top