News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়োগপত্র ছাড়া হল এসটিজিটি ও এসটিপিজিটি পদে
Image

নিয়োগপত্র ছাড়া হল এসটিজিটি ও এসটিপিজিটি পদে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ অবশেষে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষকদের নিয়োগপত্র বিলি শুরু করল শিক্ষা দপ্তর৷ বুধবার শিক্ষা দপ্তর ৮৬২ জন স্নাতক এবং ১২১ জনকে স্নাতকোত্তর শিক্ষকপদে নিয়োগপত্র দিয়েছে৷ আগামী ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দিতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে৷ সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে৷ স্থির বেতনের ভিত্তিতে এখন স্নাতক শিক্ষকরা ১৭৯২৫ টাকা এবং স্নাতকোত্তর শিক্ষকরা ২২৭৮৫ টাকা করে পাবেন৷ প্রসঙ্গত, জাল সার্টিফিকেট ইস্যুতে অফার দেওয়া হলেও স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল না৷ জাল সার্টিফিকেটধারীদের চিহ্ণিতকরণের প্রক্রিয়া শেষে এখন অফার প্রাপকদের নিয়োগপত্র দিয়েছে শিক্ষা দপ্তর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top