News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হোসিয়ারি ফ্যাক্টরিতে, লুধিয়ানায় মৃত্যু ৪ জন কর্মীর
Image

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হোসিয়ারি ফ্যাক্টরিতে, লুধিয়ানায় মৃত্যু ৪ জন কর্মীর

লুধিয়ানা, ১০ অক্টোবর (হি.স.): ভোররাতে ভয়াবহ আগুন-আতঙ্ক পঞ্জাবের লুধিয়ানায়| বুধবার ভোররাত ৪.২৫ মিনিট নাগাদ লুধিয়ানার কল্যাণ নগর এলাকায় অবস্থিত একটি হোসিয়ারি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের সময় তিনতলা ওই হোসিয়ারি ফ্যাক্টরিতে বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে| পুলিশ ও দমকল কর্মীদের তত্পরতায় বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে| অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের নাম হল, কন্ট্র্যাক্টর ধনঞ্জয় পাণ্ডে, প্রেস ম্যান প্রকাশ এবং আরও দু’জন শ্রমিক|

পুলিশ ইন্সপেক্টর সুরিন্দর চোপরা জানিয়েছেন, বুধবার ভোররাত ৪.২৫ মিনিট নাগাদ লুধিয়ানার কল্যাণ নগর এলাকায় অবস্থিত একটি হোসিয়ারি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় ফ্যাক্টরি চত্বর| দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| যদিও, হোসিয়ারি ফ্যাক্টরির কন্ট্র্যাক্টর-সহ চারজনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় তিনতলা ওই হোসিয়ারি ফ্যাক্টরিতে বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে| পরে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপি সুখচেন সিং গিল, গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর সিপি জানিয়েছেন, ফ্যাক্টরি মালিকের অবহেলার কারণেই বিকল্প দরজা থেকে বেরোতে পারেননি ওই চারজন কর্মী| ঘটনার পর থেকেই অবশ্য পলাতক হোসিয়ারি ফ্যাক্টরির মালিক|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top