News Flash

  • Home
  • Uncategorized
  • বুলডোজার নিয়ে রাজপথে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা
Image

বুলডোজার নিয়ে রাজপথে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং পথচারীদের চলাফেরায় স্বাচ্ছন্দ আনতে কঠোর হয়েছে

হকার উচ্ছেদ অভিযান ঘিরে দিনভর রাজপথে উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ছবি নিজস্ব৷

প্রশাসন৷ গত কদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় ফটুপাত দখলমুক্ত করার জন্য প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে৷ মঙ্গলবার শহরের সবচেয়ে ব্যস্ততম রোড মোটরস্ট্যান্ড থেকে পোস্টফিস চৌমুহনী পর্যন্ত মূল সড়কের দুই পাশে সব হকারকে উচ্ছেদ করার অভিযানে নেমেছে পুলিশ ও পুর প্রশাসন৷ তবে, এই হকার উচ্ছেদ অভিযানে গিয়ে পুলিশ প্রশাসনকে রীতিমতো হকারদের তোপের মুখে পড়তে হয়েছে৷

সংবাদে প্রকাশ, এদিন সকাল নয়টা নাগাদ পুর পরিষদের টাক্স ফোর্স এবং পুলিশ যৌথভাবে রাস্তার দুই পাশের হকারদের উচ্ছেদ করার অভিযান শুরু করে৷ অভিযান চলকালে দেখা গিয়েছে বুলডোজার নামোনা হয়৷ রাস্তার পাশে কারো ঠেলা গাড়ি তো কারো পসরা সাজিয়ে বসা দোকানে বুলডোজার চালানো হয়৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়৷ সকাল থেকে দুপুর পর্যন্ত ঐ রোডের রাস্তার পাশে সমস্ত ধরনের ঠেলা গাড়িতে চালানো হয় বুলডোজার৷ বিষয়টি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বকে জানানো হয়৷ নেতৃত্বরা ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করা হয়, যাতে এই মুহুর্তে যাতে উচ্ছেদ না করা হয়৷ যাদেরকে উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হয়েছে তারা প্রত্যেকেই ক্ষুদ্র ব্যবসায়ী৷ এমনিতেই গোটা রাজ্যে চলছে আর্থিক মন্দা৷ তার মধ্যে যদি তাদের উচ্ছেদ করা হয় তাহলে রুজিরুটি বন্ধ হয়ে যাবে৷ তাই পুজার আগে যাতে এই উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হয়৷ বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টিতে নেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top