News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক অবক্ষয়ের জন্য নারী ও পুরুষকে সমানভাবে দায়ি করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন
Image

সামাজিক অবক্ষয়ের জন্য নারী ও পুরুষকে সমানভাবে দায়ি করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ সামাজিক অবক্ষয়ের জন্য নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে দায়ি করেছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্নালী গোস্বামী৷ তিনি স্বীকার করেন, অনেক ক্ষেত্রে মহিলারাও পুরুষদের উপর নির্যাতন করেন৷ তেমনিই পুরুষরাও মহিলাদের উপর নির্যাতন করে থাকেন৷ ফলে, সামাজিক অবক্ষয় প্রতিনিয়ত বেড়ে চলেছে৷

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সাফ জানান, রাজ্যে সামাজিক অবস্থার জন্য নারী ও পুরুষ উভয়েই সমানভাবে দায়ি৷ তাতে সামাজিক অবক্ষয় মারাত্মক ভাবে বেড়ে চলেছে৷ তাঁর কথায়, রাজ্যে প্রতিনিয়তই মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন৷ তেমনিই অনেক ক্ষেত্রে মহিলারাও নির্যাতন করছেন৷ সাথে যোগ করেন, বর্তমান সময়ে মহিলাদের নানাহ সিদ্ধান্তে ভূলভ্রান্তি থাকছে৷ ফলে, সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে না৷ তাঁর আবেদন, মহিলারা নির্যাতন বন্ধ করুন৷

এদিন তিনি আরও বলেন, নারীদের উপর নির্যাতন একটি সামাজিক ব্যাথি৷ মহিলা কমিশন একা বা রাজ্য সরকারের পক্ষে নারীদের উপর নির্যাতন বন্ধ করা সম্ভব হবেনা৷ এজন্য সবার সহযোগিতা প্রয়োজন৷ তাঁর কথায়, আজ তিন মাস হলো মহিলা কমিশনের নতুন কমিটি গঠিত হয়েছে৷ তিন মাসে কাজের মাধ্যমে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব হয়েছে৷ তাঁর বক্তব্য, মহিলারা যেহেতু আর্থ সামাজিক দিক দিয়ে পিছিয়ে আছে তাই তাদের উপর নির্যাতন করা সহজ৷ মহিলা কমিশনের কাজ তাদের উপর নির্যাতন প্রতিরোধ করা, তাদের সাহায্য করা৷ তারা যেন সঠিক বিচার পায় তার ব্যবস্থা করা৷ তাঁর সাফ কথা, সরকার পরিবর্তন হলেই হঠাৎ করে নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে তা নয়৷ যারা সরকার পরিবর্তনে সামিল হয়েছেন তাদের সবাইকে এই কাজে এগিয়ে আসতে হবে৷

চেয়ারপার্সন শ্রীমতি গোস্বামীর দাবি, গত তিন মাসে মহিলা কমিশন রাজনীতির বাইরে গিয়ে প্রতিটি ঘটনার তদন্ত করা ও নির্যাতিতাদের সাহায্য করে বিচার পাওয়ার ব্যবস্থা করতে কাজ করেছে৷ এখন চার পাঁচ বছর আগের নির্যাতনের ঘটনায় সুবিচার না পাওয়া মহিলারাও আসছেন বিচারের আশায়৷ তিনি বলেন, কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া, বিয়েতে পণ দেওয়া ও নারী নির্যাতনের বিভিন্ন কারণের মধ্যে অন্যতম৷ তিনি অভিভাবকদের কাছে আবেদন জানান, তারা যেন তাদের মেয়েকে উপযুক্ত করে গড়ে তুলেই বিয়ে দেন৷

চেয়ারপার্সন জানান, আগামী মাস থেকে মহিলা কমিশন বিভিন্ন জেলায় যাবেন মহিলাদের কথা শুনতে৷ কারণ অনেক মহিলাই বিভিন্ন কারণে আগরতলায় এসে তাদের কথা বলতে পারেননা৷ কোন জেলায়, কবে, কোথায় মহিলা কমিশন যাবে তা আগেই জানিয়ে দেওয়া হবে৷ তিনি বলেন, বিক্ষিপ্তভাবে কিছু নারী নির্যাতনের ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সর্বোতভাবে মহিলা কমিশনকে সহযোগিতা করছে৷ তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে রাজ্যে অবশ্যই নারীদের উপর নির্যাতনের হার কমবে৷ এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top