News Flash

  • Home
  • Uncategorized
  • মহালয়ার পুণ্য প্রভাতে পিতৃতর্পণ
Image

মহালয়ার পুণ্য প্রভাতে পিতৃতর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ মহালয়ার পূণ্য প্রভাতে  উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানী আগরতলা থেকে শুরু করে রাজ্যের সর্বত্র৷

সোমবার মহালয়ার সকালে আগরতলায় লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘীতে পিতৃতর্পণ৷ ছবি নিজস্ব৷

এদিন সকালে আগরতলাায় লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের দিঘী সহ রাজ্যের প্রধান প্রধান নদীগুলিতে পিতৃপুরুষদের প্রতি তর্পণ করা হয়েছে৷ হাওড়া, গোমতী ইত্যাদি নদীর তীরেও হয় এদিন লোকসমাগম৷ পিতৃতর্পণ করা হয়েছে৷

অন্যদিকে, মহালয়ার পূণ্য প্রভাতে শহরের শতদল সংঘের তরফ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ শোভাযাত্রায় মহিষাসুর মর্দিনীর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে৷ প্রাতঃভ্রমণের একটি ঐতিহ্য রয়েছে এই মহালয়ায়৷ এদিন সকালে বিভিন্ন পথ, ঘাট, মাঠ সর্বত্রই লক্ষ্য করা গিয়েছে লোকসমাগম৷ তবে বাইক ও সুকটি চালকদের জন্য এদিন অনেকটাই উৎসবরে আনন্দে ভাটা পড়ে৷ যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর নজরদারী রাখা হয়েছিল৷ জানা গিয়েছে, এদিন শহর ও শহরতলীতে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে৷ অল্পবিস্তর আহত হয়েছেন অনেকেই৷ মহালয়ার মধ্য দিয়েই শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা৷ আর মাত্র সাতদিন বাকি আছে বাঙালীর সর্বশ্রেষ্ঠ উৎসব শারদোৎসব৷ ক্লাব ও উদ্যোক্তাদের মধ্যে চলছে চরম ব্যস্ততা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top